বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ে দেশের জ্বালানি খাতে তৈরি হয়েছে বাড়তি চাপ। এই পরিস্থিতি মোকাবিলায় কৃচ্ছ্রসাধনমূলক একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে সরকার, যার মধ্যে রয়েছে আংশিক অনলাইন ক্লাস চালু ও সরকারি কর্মকর্তাদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থা।
সরকার ২০৩২ সালের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু, ২০৩৩ সালে দ্বিতীয় যমুনা সেতু এবং ভবিষ্যতের যানবাহন চাহিদা মেটাতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করছে। সেতু বিভাগ ইতোমধ্যে সম্ভাব্য স্থান ও রুট যাচাই শুরু করেছে। দ্বিতীয় পদ্মা সেতু পাটুরিয়া-দৌলতদিয়া এলাকায় নির্মাণ হবে, যা রাজধানীকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে সরাসরি সংযুক্ত করবে।
ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আসা শুরু হয়েছে। পদ্মা অয়েল কোম্পানির ডেপুটি ম্যানেজার আহসান হাবিব চৌধুরী জানান, আগামী ৩১ মার্চের মধ্যে এই চালান সম্পূর্ণ আসা সম্পন্ন হবে।
দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দর-এ একের পর এক জ্বালানিবাহী জাহাজ ভিড়ছে। সর্বশেষ ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘গ্রান কুভা’ নামের একটি জাহাজ বন্দরে পৌঁছেছে।
১৮ কোটি মানুষের বাংলাদেশে সিংহভাগ তেলই আমদানি নির্ভর। ক্রুড ও রিফাইন্ড ফুয়েল আমদানিতে বছরে খরচ হয় প্রায় ১ হাজার কোটি ডলার। গবেষণা সংস্থা জিরো কার্বন অ্যানালিটিকস (জেডসিএ) বলছে, মার্চে বাংলাদেশ ২ লাখ ৯৩ হাজার ডিজেল আমদানির পরিকল্পনা করলেও এখন পর্যন্ত বাতিল হয়েছে ৬০ হাজার টনের অর্ডার।
শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সমন্বয় নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৭ মার্চ) অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
টানা ৭ দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা দাম নির্ধারণ করেছে সংগঠনটি। শনিবার (২৮ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
পাঁচ দিনের মধ্যে প্রায় দুই লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে তিনটি জাহাজ । ইতোমধ্যে বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছেছে একটি জাহাজ, বাকি দুটি আগামী বুধবারের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে। তিনটি জাহাজে মোট এলএনজি’র পরিমাণ ১ লাখ ৯৩ হাজার টন
দেশে পুঞ্জীভূত বিদেশি ঋণের পরিমাণ তিন মাসের মধ্যে ১৩০ কোটি ডলার বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে সরকারি ও বেসরকারি খাতে নেওয়া মোট বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১৩.৫২ বিলিয়ন ডলার।
ঈদের পর কিছুটা স্বস্তি পেলেও দেশের বাজারে মাছ ও মুরগির দাম ঊর্ধ্বমুখী থাকায় সাধারণ ক্রেতাদের মধ্যে চিন্তার ভাঁজ পড়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর বাজার পরিদর্শনে দেখা গেছে, নদীর মাছের সঙ্গে সঙ্গে সোনালি ও দেশি মুরগির দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা সরবরাহ সংকট ও পরিবহণ খরচ বাড়ার অজুহাত দিচ্ছেন।
দেশের বাজারে আবারও বড় ধরনের পতন ঘটেছে স্বর্ণের দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম কমানোর ঘোষণা দিয়েছে, যেখানে ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দেশের জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে প্রায় ১ লাখ ৯২ হাজার টন এলএনজি আমদানি করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলা। আগামী ১০ দিনের মধ্যে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে তিনটি জাহাজে এ এলএনজি দেশে আসবে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি সরবরাহে চাপের মধ্যে ৩১ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংকের ভল্টে সিলগালা করে রাখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত টাকার নোট আবারও বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি প্রশমনের সম্ভাবনার অনিশ্চয়তার মধ্যে টানা দুই দিনের ঊর্ধ্বগতির পর বিশ্ববাজারে স্বর্ণের দাম হঠাৎ পতিত হয়েছে। বিনিয়োগকারীরা এখন পরিস্থিতির স্পষ্ট ইঙ্গিতের অপেক্ষায় রয়েছেন, যা বৈশ্বিক আর্থিক এবং মুদ্রানীতির গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খবর রয়টার্স।