বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব (পরিচালক প্রশাসন) আলতাফ হোসেন শেখ জানান, মুন্সিগঞ্জের মাওয়া দিয়ে পদ্মা সেতুতে প্রতি মিনিটে উঠছে ৪৫ থেকে ৫০টি যানবাহন।
দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের কমতি এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে।
বৈশ্বিক মন্দা, ভূরাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি প্রভৃতি চাপের মধ্যে থেকেও পোশাক শিল্পের উদ্যোক্তারা শ্রমিকদের বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ সম্পন্ন করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিএপিএম) ৩ লাখ টন ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তিতে অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ঈদকে সামনে রেখে যমুনা সেতুতে মাত্র ৪৮ ঘণ্টায় ৮২,৬০১টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল হিসেবে আদায় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে টানা সরকারি ছুটির মধ্যেও তৈরি পোশাক খাতের লেনদেন সচল রাখতে আগামী ১৮ ও ১৯ মার্চ (বুধবার ও বৃহস্পতিবার) সীমিত
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন ফর ডেভেলপমেন্ট’ চুক্তিতে যোগ দিচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে বিস্তারিত আলাপ-আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার (১৭ মার্চ) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত এক দশকে বাংলাদেশের শ্রমবাজারে প্রবেশ করা তরুণদের প্রায় অর্ধেকই চাকরি পাননি বলে জানিয়েছেন বিশ্বব্যাংক-এর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস
পবিত্র ঈদুল ফিতরের আগে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঈদযাত্রা পুরোপুরি তেজে চলছে। যানবাহনের চাপ আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে, তবে সৌভাগ্যক্রমে কোনো বড় যানজট নেই।
অস্ট্রিয়ার ভিয়েনায় ‘গ্লোবাল ফ্রড সামিট-২০২৬’ এর উদ্বোধনী অধিবেশনে অংশ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতিসংঘ মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং ইন্টারপোল যৌথভাবে ১৬ ও ১৭ মার্চ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই সামিটের আয়োজন করেছে। সামিটে অংশ নিতে রোববার (১৫ মার্চ) বিকেলে ভিয়েনার উদ্দেশে ঢাকা ছাড়েন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলে আগামীকাল মঙ্গলবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাতদিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক খাতে কর্মরতদের বেতন দেওয়ার সুবিধার্থে ১৮ ও ১৯ মার্চ পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে অস্থিরতার মধ্যে জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ডিজেল ও গ্যাসোলিন আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যমান চুক্তির বাইরে গিয়ে ১ লাখ মেট্রিক টন ডিজেল ও ২৫ হাজার মেট্রিক টন গ্যাসোলিন কেনা হবে। এতে প্রায় ২ হাজার কোটি টাকার বেশি ব্যয় হবে।
মার্চ মাসের প্রথম ১২ দিনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং বিভিন্ন পরিশোধিত জ্বালানিপণ্য নিয়ে মোট ১৬টি জাহাজ চট্টগ্রাম বন্দর-এ পৌঁছেছে।
জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ রোববার (১৫ মার্চ) থেকে দেশের সব বিতরণ পয়েন্টে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ অব্যাহত থাকবে।
চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ না পাওয়ার অভিযোগে খুলনাসহ ১৫ জেলায় পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও বিপণন স্বেচ্ছায় বন্ধ রেখেছেন জ্বালানি ব্যবসায়ীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরে খুলনা ট্যাংকলরি ওনার্স ভবনে জ্বালানি খাত সংশ্লিষ্ট চারটি সংগঠনের নেতাদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।