| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আবারও চালু হচ্ছে নবীন ফ্যাশনের শোরুম, থাকবে আকর্ষণীয় অফার

ক্রেতাদের জন্য পুনরায় কার্যক্রম সচল করার ঘোষণা দিয়েছে নবীন ফ্যাশন। বুধবার (২৫ মার্চ) প্রতিষ্ঠানটির ফেসবুকে পেজে এই ঘোষণা দেওয়া হয়। এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে এ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

বিস্তারিত...

দেশে জ্বালানি আমদানি ব্যয় বাড়তে পারে ৪৮০ কোটি ডলার

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব এবার বাংলাদেশের উপরেও পড়েছে। বাংলাদেশের বার্ষিক জ্বালানি আমদানি ব্যয় ৪.৮ বিলিয়ন ডলার বা প্রায় ৪৮০ কোটি ডলার পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান জিরো কার্বন অ্যানালিটিকস (জেডসিএ)। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, এই ব্যয় ২০২৫ সালের তুলনায় অন্তত ৪০ শতাংশ বেশি।

বিস্তারিত...

পেট্রল পাম্পগুলোতে কাটেনি জ্বালানি তেলের সংকট

ঈদের ছুটি শেষ হলেও রাজধানীর পেট্রল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট এখনো কাটেনি। সরকারের রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা সত্ত্বেও বাস্তবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তেলের তীব্র ঘাটতি দেখা যাচ্ছে।

বিস্তারিত...

জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

আগামী জুলাইয়ে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর (আরএনপিপি) প্রথম ইউনিট। এর আগে আগামী ৭ এপ্রিল পারমাণবিক চুল্লিতে জ্বালানি ইউরেনিয়াম-২৩৫ লোড করা শুরু হবে। তবে জুলাইয়ে উৎপাদন সীমিত পরিমাণে হবে; পূর্ণ মাত্রায় উৎপাদনে যেতে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।

বিস্তারিত...

ঈদের পর স্বর্ণবাজারে স্বস্তি, ভরিতে কমল ৫,৪৮২ টাকা

ঈদুল ফিতরের আগে টানা দুই দফা দাম কমার পর আবারও দেশের বাজারে স্বর্ণের দামে পতন দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

বিস্তারিত...

৮ দিনে যমুনা সেতুতে টোল আদায় প্রায় ১৮ কোটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যমুনা সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়। মাত্র ৮ দিনেই সেতুটিতে আদায় হয়েছে প্রায় ১৭ কোটি ৬৫ লাখ টাকার বেশি টোল।

বিস্তারিত...

জ্বালানিতে ‌‘আতঙ্কের চাহিদা’: মজুত আছে, তবু কেন চাপ বাড়ছে?

মজুত আছে, কিন্তু স্বস্তি নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ার আগেই বাংলাদেশে জ্বালানি বাজারে তৈরি হয়েছে এক ধরনের ‘মনস্তাত্ত্বিক চাপ’। সরবরাহ এখনো পুরোপুরি ভেঙে পড়েনি, তবু আগাম কিনে রাখার প্রবণতাই পরিস্থিতিকে জটিল করে তুলছে। সরকার ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বলছে, দেশে জ্বালানির সংকট এখনো তৈরি হয়নি।

বিস্তারিত...

দেশে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই

দেশে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গ্রাহকরা প্রাপ্তি অনুযায়ী তেল পাচ্ছেন।

বিস্তারিত...

লেবু ছাড়া সব সবজির দাম কমেছে,বাজারে স্বস্তি

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কমতে শুরু করেছে। লেবুর দাম অপরিবর্তিত থাকলেও, অন্যান্য সবজির কেজি প্রতি দাম ১০ থেকে ২০ টাকা কমেছে। মানভেদে লেবু হালি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিস্তারিত...

যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের পেট্রোল পাম্পগুলো

জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার (২২ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সারাদেশে পেট্রোল পাম্পগুলোর পরিস্থিতি ক্রমেই সংকটাপন্ন হয়ে উঠছে।

বিস্তারিত...

জানুয়ারিতে ইউরোপে পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি হ্রাসের পর এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলা থেকে তৈরি পোশাক রপ্তানির বড় দুঃসংবাদ এলো। জানুয়ারি মাসে ইইউ-ভুক্ত দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ।

বিস্তারিত...

‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’

গত এক যুগে বাংলাদেশকে মোট ৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে ভারত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

বিস্তারিত...

রাজধানীতে ঈদের পরও কমেনি মাংস-সবজির দাম

ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ছেড়ে যান লাখো মানুষ। শহর ফাঁকা হলেও বাজারের দাম অপরিবর্তিত থেকে গেছে। রোববার (২২ মার্চ) ঢাকার মিরপুর, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া ও মাটিকাটা বাজার ঘুরে দেখা গেছে, ঈদের আগের মতোই চড়া অবস্থায় রয়েছে গরু ও মুরগির মাংস।

বিস্তারিত...

ঈদের দিনেও কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার স্বর্ণের দাম ১.৮% কমে গেছে, যার পেছনে মূল কারণ হিসেবে ডলারের শক্তিশালী হওয়াকে দায়ী করা হচ্ছে। খবর রয়টার্সের।

বিস্তারিত...

জ্বালানি ব্যয় মেটাতে ২০০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার

আসন্ন গ্রীষ্ম মৌসুমে জ্বালানির আমদানি ব্যয় মেটানোর জন্য ২০০ কোটি (২ বিলিয়ন) ডলার ঋণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২০ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪