চলতি মাসের প্রথম ৫ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৫৪ কোটি মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে বর্তমান সংসদ সদস্য (এমপি) ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণ পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রথম অধিবেশনের নবম দিনে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, এমপি ও তাদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের অংশ হিসেবে রোববার (৫ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।
আমেরিকার বাজারে চীনকে পেছনে ফেলে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ২০২৬ সালের প্রথম দুই মাসে বাংলাদেশ পোশাক রপ্তানি করে ১ দশমিক তিন সাত বিলিয়ন ডলার আয় করেছে। অন্যদিকে চীনের আয় ১ দশমিক এক সাত বিলিয়ন ডলার।
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর লেনদেনের সময়সীমা এক ঘণ্টা কমানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে নতুন করে সংকটে পড়েছে বিপিসি। স্বাভাবিক সময়ের তুলনায় ডিজেল, পেট্রোল ও অকটেনের মজুত কমে যাওয়ায় উদ্বেগ বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও সরবরাহে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে তাদের নানা সমস্যার কথা শুনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিনিয়োগের ক্ষেত্রে সব প্রতিবন্ধকতা দূর করার আশ্বাস দিয়েছেন। শনিবার (৪ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরে প্রায় আড়াই ঘণ্টা এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফটকে সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাংলাদেশের প্রধান বৈদেশিক মুদ্রা উৎস রফতানি ও প্রবাসী আয় দুই খাতের মধ্যে সাম্প্রতিক প্রবণতা ভিন্নমুখী। চলতি এক বছরে রফতানি আয়ের বড় পতনের কারণে দেশে আসা মোট বৈদেশিক মুদ্রা কমেছে প্রায় ৪–৫ বিলিয়ন ডলার। এর মধ্যে শুধুমাত্র রফতানি আয়ই কমেছে প্রায় ৭ বিলিয়ন ডলার।
মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে শান গ্যাং ফা জিয়ান নামে একটি জাহাজ। শুক্রবার দিবাগত রাতে চীনের পতাকাবাহী জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়।
দেশে তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও মূল্য সমন্বয়ের বিষয়ে শিগগিরই নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে বেড়েছে জ্বালানি তেলের সরবরাহ। শুক্রবার (৩ এপ্রিল) সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘ইয়ান জিং হে’।
ঈদের আনন্দ শেষ হলেও রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা এই দাম বৃদ্ধিতে চাপে পড়েছেন।
চট্টগ্রাম বন্দরে জলসীমায় পৌঁছেছে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এ তথ্য নিশ্চিত করে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ সচল রাখতে নতুন কৌশল নিয়েছে বাংলাদেশ। হরমুজ প্রণালির জটিলতা এড়াতে এবার বিকল্প সমুদ্রপথে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করা হচ্ছে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে। বড় ধরনের ঝুঁকিতে পড়েছে বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাও। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সময়মতো তেল দিতে না পারায় দেশের জ্বালানির মজুতে টান পড়তে শুরু করেছে। একদিকে আন্তর্জাতিক পরিস্থিতির চাপ,