দেশের বাজারে হঠাৎ তীব্র সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের; বিশেষ করে দোকানগুলোতে মিলছে না সয়াবিন তেলের বোতল। দোকানিরা বলছে— ‘তেল দিচ্ছে না ডিলাররা’। এই সুযোগে খোলা সয়াবিন তেলই তারা বিক্রি করছেন সরকার নির্ধারিত দামের চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশিতে। এতে নিদারুণ ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা।
দেশের ভোজ্যতেলের বাজার আবারও অস্থিরতার মুখে। গত বছরের নভেম্বর থেকে শুরু হওয়া সিন্ডিকেট-নিয়ন্ত্রিত অস্থিরতা এখন নতুন মাত্রা পেয়েছে। পর্যাপ্ত মজুত থাকার পরও সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ রয়েছে ৫–৬টি কোম্পানির বিরুদ্ধে। বাজার থেকে সয়াবিন তেলের বোতল প্রায় উধাও হয়ে যাওয়ার পাশাপাশি খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৩৫ টাকা বাড়িয়ে ২১০ টাকায় উন্নীত করা হয়েছে।
রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে। মাছ, মুরগি ও সবজিসহ প্রায় সব খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তের মানুষ। আয় না বাড়লেও ব্যয় বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ কিছুটা কমার ইঙ্গিত মিলেছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৫ এপ্রিলের মধ্যে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে অন্তত পাঁচটি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। এতে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
ভারত থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে পদ্মা অয়েল পিএলসির পার্বতীপুর ডিপোতে আরও ৮ হাজার টন ডিজেল আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত সাড়ে ৫ হাজার টন ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে পৌঁছেছে।
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের ধারাবাহিকতায় এবার ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের জাহাজটি বন্দরের পতেঙ্গা ডলফিন জেটিতে ভিড়ে। এর আগে বুধবার রাতে মালয়েশিয়া থেকে আসা
বাংলাদেশ সরকার ও মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রম অভিবাসন বিষয়ে গঠনমূলক পরিবেশে দ্বিপাক্ষিক পুনরায় বৈঠকে ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সম্মত হয়েছে দেশ দুইটি
ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি-অন্তত তিন মাসের মজুত গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।
দেশের ব্যাংকিং খাতে মূলধন সংকট উদ্বেগজনক হারে বেড়েছে। গত বছরের সেপ্টেম্বর শেষে ২৩টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৮২ হাজার ৬০৩ কোটি টাকা, যা তিন মাস আগেও ছিল ১ লাখ ৫৫ হাজার ৮৬৬ কোটি টাকা। অর্থাৎ, এই সময়ে ঘাটতি প্রায় দ্বিগুণ হয়েছে।
ইরানের যুদ্ধবিরতির ঘোষণার পর দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। বুধবার (৮ এপ্রিল) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান মূল্যসূচক দেড় শতাধিক পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে লেনদেনও বেড়ে প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে।
দেশে জ্বালানির বাজারে চলছে চরম অস্থিরতা। এর মধ্যেই আবারও বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (৭ এপ্রিল) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে।
জাতীয় সংসদ অধিবেশনে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন প্রয়োজন হলে সরকার আগামী মাস থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা করবে, সেই সাথে দেশে এখন পর্যন্ত সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ আছে বলে দবি করেন তিনি।
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পদ্মা নদীতে একটি ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পটি
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪ হাজার ৪৩০ দশমিক ০৭ মিলিয়ন বা ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
সংসদ অধিবেশনে বিরোধীদলীয় সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) এক প্রশ্নের জবাবে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) সংসদে হাসনাতের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।