বাগেরহাটে পৃথক দুটি অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ছয় কোটি টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১ মে) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধীন কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বাদ মাগরিব চুলকাটি প্রেসক্লাব হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রবাস জীবনের ক্লান্তি শেষে বুকভরা আশা নিয়ে দেশে ফিরেছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের বাসিন্দা মো. আনু বিশ্বাস (৪০)। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার স্বপ্ন ছিল তার। কিন্তু নিয়তির নির্মম পরিহাস- দেশের মাটিতে পা রাখার কয়েক ঘণ্টার মধ্যেই চিরবিদায় নিতে হলো তাকে।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামী-সমর্থিত সংগঠনগুলোর পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নের দাবি এসব কর্মসূচিতে উঠে আসে।
গত চার দিনের টানা বৃষ্টিপাত ও আকস্মিক কালবৈশাখীতে বাগেরহাটের বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ ফসলের মাঠের ধান এখন পানির নিচে নিমজ্জিত। প্রতিকূল আবহাওয়ায় ধান কাটা ও পরিবহন নিয়ে চরম বিপাকে পড়েছেন জেলার চাষিরা
নড়াইলে ১৪০তম মহান মে দিবস-২০২৬ উপলক্ষে ইমারত শ্রমিক ইউনিয়ন ১৫৩১-এর উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯টায় শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
যশোরে হৃদরোগ চিকিৎসা সেবা সম্প্রসারণের লক্ষ্যে ‘যশোর হার্ট ফাউন্ডেশন’-এর জন্য এক একর পাঁচ শতক জমি বরাদ্দ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান প্রতিষ্ঠানের নামে জমির রেজিস্ট্রি সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।
আজ ‘মে’ দিবস। ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা শ্রমদিনের দাবীতে আন্দোলন হয়। উক্ত আন্দোলণে পুলিশেন ছোঁড়া গুলিতে ১১ জন শহীদ হয়। এদিনটি সরকারীভাবে ছুটির দিন। এ উপলক্ষে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। এই আয়োজনে প্রায় ৫ হাজার শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া এলাকায় সুপেয় পানির অন্যতম উৎস পিএসএফ (PSF) দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে অকার্যকর হয়ে পড়েছে। ফলে স্থানীয় জনগণ নিরাপদ পানির সংকটে ভুগছে এবং অনেকেই বাধ্য হয়ে পানি কিনে ব্যবহার করছে।
‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নতুন প্রভাত’ এ লক্ষ্যকে সামনে রেখে বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ পালিত হয়েছে
মহান মে দিবস উপলক্ষে ঝিনাইদহে জেলা শ্রমিক দলের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
যশোরে হৃদরোগের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে “যশোর হার্ট ফাউন্ডেশন”এর জন্য সরকার জমি বরাদ্দ দিয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রতিষ্ঠানের নামে জমির রেজিস্ট্রি সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
ফেনসিডিলের মামলায় ট্রাকচালকসহ তিন মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। বৃহস্পতিবার (৩০এপ্রিল) বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এসএম নূরুল ইসলাম এ রায় দেন।