| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়লো গাড়ি, নিহত ১

চট্টগ্রামের বন্দর থানাধীন নিমতলা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার ছিটকে নিচের সড়কে পড়ে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিস্তারিত...

নোয়াখালীতে ২০ ইনজেকশনের পর শিশুর মৃত্যু, দেড় লাখ টাকায় দফারফা

নোয়াখালীর হাতিয়াতে ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য রোগীর স্বজনদের দেড় লাখ টাকা দিয়ে চুক্তিপত্র করেছেন অভিযুক্ত পল্লী চিকিৎসক।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ জনের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজা সেবনের দায়ে পাঁচ মাদকসেবির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ রায় দেন।

বিস্তারিত...

রাঙামাটিতে হরতাল প্রত্যাহার

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হরতাল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ‘কোটা বিরোধী ঐক্যজোট’। বৃহস্পতিবার দুপুরে শহরের বনরূপায় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ ঘোষণা দেন।

বিস্তারিত...

অবশেষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

নানা মহলের আপত্তিতে অবশেষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২১ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হরতাল পরিস্থিতি ও নিরাপত্তাগত বিবেচনায় তা পেছানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বিস্তারিত...

রাঙামাটিতে কোটা বৈষম্যের প্রতিবাদে হরতাল চলছে

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের অভিযোগে জেলায় চলছে দুদিনের সর্বাত্মক হরতাল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামীকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত। সকাল থেকেই শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি, বনরূপাসহ গুরুত্বপূর্ণ মোড়ে আন্দোলনকারীরা অবস্থান নিলে সড়ক ও নৌ দুই পথেই যোগাযোগ কার্যত বন্ধ হয়ে পড়ে। এতে স্কুলকলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দর নিয়ে গোপন সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: শাহজাহান

চট্টগ্রাম বন্দরের বিষয়ে অস্বচ্ছ ও গোপন প্রক্রিয়ায় বিদেশি কোম্পানির কাছে দায়িত্ব হস্তান্তরের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনাল হেড মুহাম্মদ শাহজাহান।

বিস্তারিত...

মানবসেবী মুন্না মৃত্যুশয্যায়, সহযোগিতার আহ্বান

অন্যের জীবন বাঁচাতে নিজের বাঁ কিডনি দান করেছিলেন মনিরুল ইসলাম মুন্না (৪২)। মরণোত্তর দান করে গেছেন দুই চোখও। সামাজিক দায়বদ্ধতা থেকে নিয়মিত রক্ত দিয়েছেন ৫৬ বার। মানবসেবায় এগিয়ে আসা সেই মুন্নাই এখন মৃত্যুশয্যায়। অকেজো হয়ে গেছে তাঁর ডান কিডনি, প্রতি সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করতে হচ্ছে। টাকার অভাবে অনেক সময় সেটাও নিয়মিত করা সম্ভব হচ্ছে না। চিকিৎসার ব্যয় সামলাতে সমাজের দানশীল ও বিত্তবান মানুষের সহযোগিতা প্রার্থনা করেছেন তিনি।

বিস্তারিত...

১০ বছরের করমুক্ত সুবিধা পাবে লালদিয়া ও পানগাঁও টার্মিনালের বিদেশি অপারেটররা

লালদিয়া ও পানগাঁও কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়া দুই বিদেশি কোম্পানি আগামী ১০ বছর ১০০ শতাংশ করমুক্ত সুবিধা পাবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, এটি কোনো নতুন প্রণোদনা নয়, সরকারের বিদ্যমান আদেশ অনুযায়ীই সুবিধা দেওয়া হচ্ছে।

বিস্তারিত...

তরুণদের গুরুত্ব দিয়ে আগামীর জাতীয় সংসদ নির্বাচন: নাজমুল

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার বলেছেন, আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু পাঁচ বছরের জন্য নয়, এটি হবে ‘শত বছরের নির্বাচন’। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ সরকার পদ্ধতি ও স্বাধীনতাকামী লোকজন কিভাবে আগামীর বাংলাদেশ দেখতে চায়। এ প্রসঙ্গে তিনি তরুণ প্রজন্মের গুরুত্বের উপর জোর দিয়েছেন।

বিস্তারিত...

টানা ৩৬ ঘণ্টার সর্বাত্মক হরতাল ঘোষণা

রাঙামাটি জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে টানা ৩৬ ঘণ্টার সর্বাত্মক হরতাল ঘোষণা করেছে কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ।

বিস্তারিত...

সতের বছর পর ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে মানুষ: মাহবুব

নোয়াখালীর সুবর্ণচরে বিএনপি মনোনীত নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. শাহজাহানের সমর্থনে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বক্তব্য দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। তিনি বলেন, সতের বছর পর মানুষ বিএনপিকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। ২০১৮ সালে ধানের শীষে ভোট দেওয়ার ঘটনায় নারীর ওপর যে বর্বরতা ঘটে ছিল তার নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে যাতে কোনো নারীর প্রতি সহিংসতা না ঘটে, বিএনপি সে বিষয়ে সচেষ্ট রয়েছে।

বিস্তারিত...

ফেনীতে যোগদানকৃত নবীন কনস্টেবলদের ১০ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স শুরু

ফেনী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের ড্রিল-শেডে নতুন যোগদানকৃত ২৪ জন পুলিশ কনস্টেবলের জন্য ১০ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার সদ্য যোগদানকৃত সদস্যদের পেশাজীবনের প্রথম অধ্যায় শুরু হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান তিনি।

বিস্তারিত...

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রস্তুত আনসার বাহিনী: মাহবুবুর রহমান

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বাংলাদেশ আনসার বাহিনী প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জ পরিচালক মোঃ মাহবুবুর রহমান (পিএএমএস, পিভিএমএস)। বুধবার (১৯ নভেম্বর) সকালে ফেনী জেলা আনসার ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

লক্ষ্মীপুরকে দুর্নীতি ও মাদকমুক্ত করতে সহযোগিতা চাইলেন নতুন ডিসি

‎লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে জেলার সকল রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪