বান্দরবানের রুমা উপজেলার ৩ নম্বর রেমাইক্রী প্রাংসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দুলাচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি ও পাঠদানে ভয়াবহ অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি-শিক্ষকরা পালাক্রমে স্কুলে এলেও নিয়মিত পাঠদান প্রায় বন্ধের পর্যায়ে পৌঁছেছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে ‘কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজ’।
লক্ষ্মীপুরের পৌর শহরের ইটেরপোল এলাকায় একটি গাড়ির গ্যারেজে মেরামতের জন্য রাখা নিপু পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে। হঠাৎ আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গ্যারেজ মালিক দিদারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের রাউজান থানাধীন নোয়াপাড়া ইউপির চৌধুরীহাট এলাকায় বিশেষ অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাঙামাটি জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী। বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসননের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার আয়োজন করা হয়।
লালদিয়া ও পানগাঁও টার্মিনালের পর এবার চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরকে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরের মধ্যে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সইয়ের প্রস্তুতি চলছে। এনসিটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে পরিচালনার জন্য দরপত্র মূল্যায়নে সাত সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে
রাঙামাটির কাউখালী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতা এবং সহিংসতার প্রস্তুতির অভিযোগ সোমবার এবং মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের বড় ধরনের অভিযানের পর কয়েক বছর বন্ধ থাকলেও আবার মাদকের ভয়াবহতা বেড়েছে আশিকাটি ইউনিয়নের উত্তর এলাকায়। একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র গ্রামের প্রতিটি বাড়িতে মাদক প্রবেশ করাচ্ছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে তানিশা মনি (১১) নামে এক শিশু আত্মহত্যা করেছে। তবে নিহতের পরিবার ও পুলিশ আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি।
: মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে উখিয়া রেঞ্জের হরিণমারা সংরক্ষিত বন থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজারের উখিয়ার বনে প্রায় ৩৫ বছর বয়সী পুরুষ হাতির শুঁড়ের চারপাশে বৈদ্যুতিক তার প্যাঁচানো অবস্থায় মরদেহ পাওয়া গেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাল করিম বলেছেন, খুনি শেখ হাসিনার
চাঁদপুরের ফরিদগঞ্জে বেঙ্গল গ্রুপের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে গুলি করে হত্যার প্রধান আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রফিকুল ইসলাম ওরফে রবিন (৩১) গ্রেপ্তার হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১১। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।
কক্সবাজারের উখিয়ায় লোকালয়ের বিল থেকে ‘বৈদ্যুতিক ফাঁদের তারে স্পৃষ্ট’ হয়ে মারা যাওয়া এক বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে বনকর্মীরা। তারা ধারণা করছে, কেউ বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে হাতিটিকে হত্যা করেছে।
‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) পোস্ট করায় গ্রেফতার হয়েছেন কামরুল হাসান নামে এক কলেজছাত্র।
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং বাজারে, দীর্ঘদিন অচল থাকা বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা পুনরায় চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনী