জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ভাদসা (জলিলপাড়া) জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁয় পৃথক অভিযানে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে ১৮ জনকে আটক করেছে পুলিশ ও জেলা প্রশাসন। শুক্রবার (৯ জানুয়ারি) দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নওগাঁ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম। এসপি জানান, গোপন তথ্যে
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যার পর এবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক যুবদল কর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শালাইপুর বাজারের ঢাকারপাড়া রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিটি এলাকায় কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলার জন্য উপযুক্ত মাঠের ব্যবস্থা করবে।
জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নে ভাদসা (জলিলপাড়া) জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার একটি কথাই বলেছেন। তিনি আজকে নয়, এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরেই নয়—বরং ২০২০ ও ২০২২ সাল থেকেই একটি কথা বারবার বলে আসছেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের ইতিহাসে যখনই সংকট এসেছে, যখনই গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে, তখনই জিয়া পরিবার দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম একমাত্র নেতা হচ্ছেন তারেক রহমান। বর্তমান সময়ে বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের কোনো বিকল্প নেই।
নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের পন্ডিতগ্রাম গ্রামে একটি আম বাগান থেকে জুয়েল রানা (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন।
নাটোরের পণ্ডিতগ্রামের একটি আম বাগান থেকে জুয়েল রানা নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) সকালে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের পন্ডিতগ্রাম গ্রামের একটি আম বাগানের আম গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জুয়েল রানা একই এলাকার সোনা মন্ডলের ছেলে।
দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা নতুন মাত্রা পেয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁ জেলায়। বুধবার (৭ জানুয়ারি) জেলার বদলগাছী উপজেলায় তাপমাত্রা নেমে আসে ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমের সর্বনিম্ন বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সিটবিহীন টিকিটে স্বামীর বাসযাত্রাকে কেন্দ্র করে তর্কের জেরে এক বাসের চালককে ডেকে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) শ্যামলী রানী বর্মণের বিরুদ্ধে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় তাপমাত্র ছিল ৭ ডিগ্রি সেলসিয়াসে। আকাশে কুয়াশার আধিক্য তেমন না থাকলেও হাড়কাঁপানো হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট।
চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় বিএসএফ’র হাতে আটকের পর বাংলাদেশি এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম রবি (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে। অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে বলে বিজিবির কা