নাটোরের সদর উপজেলায় তিন দিন ধরে নিখোঁজ থাকা এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার হালশা ইউনিয়নের আব্দুলপুর এলাকার একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কৃষকের নাম নিমাই পাহান। তিনি ওই এলাকার মৃত রঘুনাথ পাহানের ছেলে।
আপিলে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র নারী প্রার্থী সাবেকুন নাহার শিখা। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করে। ফলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর অংশগ্রহণে আর কোনো বাধা থাকল না।
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ নওগাঁ জেলার ধামুরহাট থানাধীন খরমপুর এলাকা হতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এর প্রশপত্র ফাঁসের ঘটনায় জড়িত তদন্তেপ্রাপ্ত পলাতক আসামী , আনোয়ার হোসেন (৪১), পিতা- মোজাফ্ফর রহমান, সাং-খরমপুর, থানা-ধামইরহাট, জেলা- নওগাঁকে গ্রেফতার করে।
বগুড়ায় জেলা পর্যায়ে ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
নওগাঁয় সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁসের ঘটনায় র্যাব ১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ধামুরহাট থানাধীন খরমপুর এলাকা থেকে পলাতক আসামী **আনোয়ার হোসেনকে (৪১) গ্রেপ্তার করা হয়। তিনি খরমপুর, ধামুরহাট, নওগাঁ এলাকার বাসিন্দা এবং মোজাফ্ফর রহমানের পুত্র।
পবিত্র রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবীতে নওগাঁয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তি মোড়ে, মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে নওগাঁ জেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টা ব্যাপি এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়ার গাবতলীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামে এ ঘটনা ঘটে।
বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থিত হোটেল সান অ্যান্ড সি’তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারসহ একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ায় এই জরিমানা আরোপ করা হয়। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে দেখা যায়, হোটেলটির রান্নাঘর ও খাবার সংরক্ষণের পরিবেশ অত্যন্ত নোংরা ও ঝুঁকিপূর্ণ।
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবীদের প্যানেলের নেতৃত্ব দেবেন অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার) ও অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।
বগুড়া-১ (সোনাতলা–সারিয়াকান্দি) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার পাবনা জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংস্কৃতিক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয় চাকী মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজশাহীতে ভুয়া ডিগ্রি ব্যবহার করে অপচিকিৎসা দেওয়ার অভিযোগে নুরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। রোববার (১১ জানুয়ারি) জেলার বাগমারা উপজেলার ভবানীগ
রোববার (১১ জানুয়ারি) ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
বিএনপি ক্ষমতায় এলে দেশের খেলোয়াড়দের মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে অবসরপ্রাপ্ত জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড়দের জন্য সরকারি ভাতা চালু করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
নাটোরে জেলার আয়োজনে বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এই বর্ণাঢ্য আয়োজনের আয়োজন করেন।