আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিচ্ছে না—এটি এখন নিশ্চিত। টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে বিশ্বকাপের সময়সূচিতে বাংলাদেশের যে ফাঁকা সময় তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে দেশে একটি বিকল্প টুর্নামেন্ট আয়োজনের চিন্তাভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় শুরু হওয়া বিসিবির জরুরি সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত টানা প্রায় সাত ঘণ্টা বৈঠক চললেও শেষ খবর পাওয়া পর্যন্ত সভা শেষ হয়নি। বৈঠকে অনুপস্থিত পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। এছাড়া সভা চলাকালে কয়েকজন পরিচালক একপর্যায়ে বৈঠক ত্যাগ করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের জন্য আবারও সাকিব আল হাসানকে বিবেচনায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বছরের অক্টোবর মাসে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে শেষবার জাতীয় জার্সিতে খেলা সাকিবকে এবার কেন্দ্রীয় চুক্তিতেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে বোর্ড। শনিবার (২৪ জানুয়ারি) রাতে জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, সাকিবের সঙ্গে বোর্ড যোগাযোগ করেছে। হোম ও অ্যাওয়ে—দুই ধরনের সিরিজই খেলতে পারবেন কি না তা জানতে চাওয়া হয়েছে। সাকিব জানিয়েছেন, তিনি খেলতে চান। সেই অনুযায়ী বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ল বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বিসিবি অনড় থাকায় তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইশতিয়াক সাদেক শনিবার (২৪ জানুয়ারি) তার পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন। একই দিনে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তিনি পদত্যাগপত্র পাঠান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইশতিয়াক নিজেই। এছাড়া আজকের জরুরি সভায়ও তিনি উপস্থিত ছিলেন না। পদত্যাগের বিষয়ে ইশতিয়াক সাদেক বলেন, গেম ডেভেলপমেন্টের মতো বড় দায়িত্বে থাকা অবস্থায় ব্যক্তিগত ও পারিবারিক প্রতিশ্রুতির কারণে প্রয়োজনীয় সময় দিতে পারছেন না তিনি। গেম ডেভেলপমেন্টের গতি ত্বরান্বিত করতে যে পরিমাণ প্রচেষ্টা দরকার, তা তিনি দিতে অক্ষম হওয়ায় নিজের অক্ষমতা অনুভব করে পদত্যাগ করেছেন।
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপ্রতিরোধ্য যাত্রা বজায় রেখেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়ে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার সিক্সে পা রাখলো টাইগ্রেসরা। মালপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুতেই ওপেনার জুয়াইরিয়া (১১) ফিরলেও দিলারা আক্তার ২৭ বলে ৩৫ রানের কার্যকরী ইনিংস খেলেন।
ভারতের মাটিতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না চাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে দিয়েছে আইসিসি। বাংলাদেশের পরিবর্তে এখন গ্রুপ ‘সি’-তে খেলবে স্কটল্যান্ড। এদিকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনাকে ‘অবিচার’ ও ‘দ্বিমুখী নীতি’ বলে আখ্যা দিয়েছে পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তাজনিত কারণে আইসিসির কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরিয়ে নেওয়ার আবেদন করেছিল।
নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরানোর অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই অনুরোধ গ্রহণ না করে আগের সিদ্ধান্ত বহাল রাখে। এরপরও নিজেদের অবস্থানে অনড় থাকে বিসিবি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে আইসিসির সিদ্ধান্ত পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার আন্তর্জাতিক আদালতের পথ বেছে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। বিসিবি ইতোমধ্যে আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটি (ডিআরসি)-তে চিঠি পাঠিয়েছে। তবে জানা গেছে, এই কমিটির হাতে এমন আপিল শোনার ক্ষমতা নেই।
সদ্য সমাপ্ত বিপিএলের রানারআপ চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলেছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। পুরো টুর্নামেন্টজুড়ে বল হাতে তার পারফরম্যান্স ছিল অসাধারণ। যদিও দলের জন্য শিরোপা জিতে না পারার আক্ষেপ তার সঙ্গী ছিল, তবুও ব্যক্তিগত সাফল্য তাকে কিছুটা সান্ত্বনা দিয়েছে। বিপিএলের সেরা ক্রিকেটার এবং সর্বোচ্চ উইকেটশিকারি বোলারের পুরস্কার জিতেছেন শরিফুল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসর শেষে চর্চিত সমাপনী ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্টের সর্বোত্তম পারফরম্যান্স দেখিয়েছেন চট্টগ্রামের স্পিনার শরিফুল ইসলাম, যিনি একই সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ উইকেটদার হিসেবে বিভিন্ন পুরস্কার ও পুরষ্কার অর্থ লাভ করেছেন।
শিরোপা নির্ধারণী ফাইনালটি হলো অনেকটা ম্যাড়ম্যাড়ে। সবার আগে ফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম রয়্যালসকে পাত্তাই দিলো না রাজশাহী ওয়ারিয়র্স। ৬৩ রানের বড় ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করলেন নাজমুল হোসেন শান্তরা। শুরুতে নেমে ২০ ওভারে ১৭৪ রান করে রাজশাহী। জবাবে ১১১ রানে থামে চট্টগ্রামের ইনিংস।
বিপিএলের এবারের আসরে নিয়মিত রান পেলেও প্রত্যাশিত বড় ইনিংস পাচ্ছিলেন না তানজিদ হাসান তামিম। আগের ১২ ইনিংসে ছিল মাত্র একটি ফিফটি। তবে সবচেয়ে প্রয়োজনের দিনে ঠিকই জ্বলে উঠল তার ব্যাট। ফাইনালের মঞ্চে মিরপুরে দুর্দান্ত এক ইনিংস উপহার দিলেন বাঁহাতি ওপেনার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের ফাইনাল ম্যাচ চলছে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়েলস।