ডিপ্লোম্যাটিক রিপোর্টার : ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি পাঁচ বছরের কারাভোগ শুরু করছেন। ইতোমধ্য তিনি কারাগারে পৌঁছেছেন। নির্বাচনী প্রচারের জন্য লিবিয়া থেকে অর্থ সংগ্রহের ষড়যন্ত্রের অভিযোগে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ অক্টোবর) তিনি নিজে জেলে উপস্থিত হন। এরপর তাকে বন্দি করা হয়।
২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের রক্ষণশীল প্রেসিডেন্ট ছিলেন সারকোজি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি সহযোগী মার্শাল ফিলিপ পেতাঁর পর প্রথম সাবেক ফরাসি প্রেসিডেন্ট হিসেবে কারাদণ্ড ভোগ করতে যাচ্ছেন সারকোজি।
তবে কারাগারে যাওয়ার আগে লা ট্রিবিউন দিমাঞ্চে পত্রিকাকে সারকোজি বলেছেন, ‘আমি কারাগারকে ভয় পাই না। কারাগারের ফটকেও আমি মাথা উঁচু রাখব।’ নিকোলাস ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেসিডন্টের দায়িত্ব পালন করেন।
নিকোলাস সারকোজি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বাকীর করেছেন। জেলে যাওয়ার আগে নিজেকে নির্দোষ দাবি করে সামাজিকমাধ্যমে একটি পোস্ট দেন তিনি।
সাবেক এ প্রেসিডেন্টকে বন্দি করা হয়েছে লা সতেঁ কারাগারে। তাকে একটি নির্জন সেলে রাখা হয়েছে। এ জেলটিতে অনেক দাগী আসামি থাকায় নিরাপত্তার কথা চিন্তা করে নিকোলাসকে আলাদা সেলে রাখা হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ৯৫ স্কয়ার ফিটের এ সেলে নিকোলাসের জন্য একটি আলাদা টয়লেট, গোসলখানা, টেবিল এবং ছোট একটি টিভি থাকবে।
এদিকে গত সপ্তাহে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রেসিডেন্ট প্যালেসে দেখা করেন নিকোলাস সারকোজি।
রিপোর্টার্স২৪/এসসি