| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন ৭ ব্যবসায়ী

অনলাইনে ইলিশ বিক্রিতে প্রতারণা ও হয়রানির শিকার হয়েছেন অনেক ক্রেতা। যারা এর সাথে জড়িত তারা চাঁদপুরের ইলিশ বলে এবং ঠিকানা ব্যবহার করে প্রতারণা করে আসছেন। এসব প্রতারণা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে চাঁদপুরের জেলা প্রশাসন। জেলার স্থায়ী বাসিন্দা অনলাইনে যারা ইলিশ বিক্রি করেন তাদের কাছ থেকে নিবন্ধনের জন্য আবেদন গ্রহণ করেন। ৪৪ জনের আবেদন জমা হলে যাচাই-বাছাই করে ৭ জন ব্যবসায়ীকে নিবন্ধন দেয়া হয়।

বিস্তারিত...

মায়ের লাশ আটকে সম্পত্তি ভাগবাঁটোয়ারা, ২০ ঘন্টা ফর দাফন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১২ শতক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মায়ের মরদেহ দাফনের আগে ২০ ঘণ্টা আটকে রাখা হয়। বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের এনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

খাগড়াছড়িতে সম্প্রীতি বজায় রাখতে ব্যবসায়ীদের প্রতি বিজিবির আহ্বান

খাগড়াছড়ি জেলার স্বনির্ভর বাজার এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে “জনসচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর ২০২৫) দুপুর ১২টায় খাগড়াছড়িস্থ স্বনির্ভর বাজারে এই সভার আয়োজন করে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)।

বিস্তারিত...

দুই বিচারকের বাসায় চুরির একমাসেও গ্রেপ্তার হয়নি চোর

গত ৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা শহরের তালুকদারপাড়া এলাকায় অবস্থিত একটি বহুতল ভবনে বসবাসরত দুই অতিরিক্ত জেলা ও দায়রা জজের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছিলো।

বিস্তারিত...

উত্তরের দুই কোটি মানুষের জীবন-মরণের প্রশ্ন নিয়ে গরিমসি করছে সরকার: আসাদুল হাবিব দুলু

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘উত্তরের দুই কোটি মানুষের জীবন-মরণের প্রশ্ন নিয়ে গরিমসি করছে সরকার। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরুর করতে হবে।’

বিস্তারিত...

রাঙ্গামাটিতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

টাইফয়েড টিকাদান কর্মসূচি–২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বিস্তারিত...

সিংগাইরে জালাল উদ্দিন আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু

মানবিক উদ্যোগের অনুপ্রেরণায় গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানিকগঞ্জের সিংগাইরে যাত্রা শুরু করেছে জালাল উদ্দিন আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন।

বিস্তারিত...

বগুড়ায় বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

বৃহস্পতিবার বিকেলে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফসর ড. অনুপম হোসেন।

বিস্তারিত...

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘এখন টিভি’র দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

শেরপুরে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে মধুটিলা রেঞ্জ অফিসে আয়োজিত ওই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম।

বিস্তারিত...

শহীদ জিয়ার আদর্শের সবার বিএনপি’র রাজনীতি করার অধিকার আছে :মেজর (অব.) রেজাউল করিম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী প্রত্যেক সৈনিকের বিএনপিতে রাজনীতি করার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মেজর (অব.) রেজাউল করিম।

বিস্তারিত...

চিলমারী নদীবন্দরের অরক্ষিত হাউজে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরের অরক্ষিত হাউজে পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে চিলমারী নদীবন্দরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিস্তারিত...

নাটোরে মমতাজ হত্যা-রহস্য তিন দিনের মধ্যে উদঘাটন

নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সরদার পাড়ার শহিনুজ্জামান শাহিনের মেয়ে ফাউজিয়াকে আটক করে। বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই শামীম ও এএসআই রাজিব দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে।

বিস্তারিত...

ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার মি. পাওন কুমার তুলসিদাস ও দ্বিতীয় সেক্রেটারি মি. গৌরব কুমার আগারওয়াল। বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পরিদর্শন করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪