ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে নীলফামারী জেলার ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, যদি কখনও জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তবে মুসলমান হতে হলে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে।
কুমিল্লার চৌদ্দগ্রামে চুরির অপবাদ দিয়ে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের ৪৩ সেকেন্ডের একটি ভিডিও রবিবার (৫ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
শেরপুরে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল থেকে পরিদর্শক পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ছাত্র পরিবহন সম্পাদক, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর (পূর্ব) সভাপতি আসিফ আব্দুল্লাহ বলেছেন, "আসুন আমরা সবাই মিলে এমন এক প্রজন্ম গড়ে তুলি যারা জ্ঞান, চরিত্র ও দায়িত্ববোধে উজ্জ্বল, যারা দেশের ও জাতির কল্যাণে নিজেদের উৎসর্গ করবে। "
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন' শিরোনামে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে কুড়িগ্রামে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের আলিপুর থেকে মক্কা সিমেন্ট ফ্যাক্টরী পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে ।পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা ও সংকীর্ণ সড়কে ভারী যানবাহন চলার জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী গণস্বাক্ষর করে পৌর সভায় লিখিত অভিযোগ করেও কোন ফল পাননি।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সার্বিক নিরাপত্তা জোরদারকরণ বিষয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে (৫ অক্টোবর) রোববার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। রবিবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে মাদারীপুর জেলা সমন্বিত সরকারি অফিস ভবন অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
নাটোরে বিশ্ব শিক্ষক দিবসে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।
রংপুরের গঙ্গাচড়ায় ঘূর্ণিঝড়ে দুই ইউনিয়নের প্রায় আটশ’ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন। রোববার (৫অক্টোবর) সকালে আলমবিদিতর ও নোহালী ইউনিয়নের উপর আঘাত হানে ঘূর্ণিঝড়। এতে আগাম আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশুশিক্ষার্থীও রয়েছেন। জানা যায়, বৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে টিনশেড ও আধা-পাকা ঘরবাড়ি, গাছগাছালি ভেঙে পড়ে।
চাঁদপুরের হাজীগঞ্জে একটি ৫ তলা ভবনের বাহিরে এসির আউটডোরে আটকা পড়া এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে রোববার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে মো. রায়হান নামের ১০ বছর বয়সি ওই শিশুকে উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। তবে শিশুটি কীভাবে সেখানে আটকা পড়লো সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
চাঁদপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে টমেটো সস তৈরি করার অপরাধে কারাখানা মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৫ অক্টোবর) দুপুরে শহরের বিসিক শিল্পনগরীতে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় বেসরকারি চ্যানেল এখন টেলিভিশনের চট্টগ্রাম প্রধান ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের আহ্বায়ক হোসাইন আহমেদ জিয়াদ এবং ক্যামেরাপার্সন মো. পারভেজ রহমান আহত হয়েছেন।