| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শিক্ষক দিবস উপলক্ষ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মেহনাজ ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমানসহ জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা প্রতিনিধি।

বিস্তারিত...

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। রোববার (৫ অক্টোবর) সকাল থেকে মাদারীপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

বিস্তারিত...

হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনতাই, পুলিশের ওপর হামলা

বগুড়ার শিবগঞ্জে একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা রেজ্জাকুল ইসলাম রাজুকে পুলিশের হাত থেকে হাতকড়াসহ (হ্যান্ডকাফ) ছিনিয়ে নিয়েছে এলাকাবাসী। শনিবার (৪অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার চক ভোলাখাঁ গ্রামে এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

বেনাপোলে বাস তল্লাশি নিয়ে ড্রাইভারকে মারধর, সড়ক অবরোধ

যশোর-বেনাপোল মহাসড়কে আমড়াখালী বিজিবি চেকপোষ্টে সোহাগ পরিবহন বাসে তল্লাশির সময় মো. অপু নামে এক ড্রাইভারকে মারধর করার প্রতিবাদে সব শ্রমিক এক হয়ে মহাসড়ক অবরোধ করেছে। রোববার (৫ অক্টোবর) সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

দুর্বৃত্তদের হামলায় আহত এখন টেলিভিশনের ব্যুরো প্রধান ও ক্যামেরা পার্সন মো. পারভেজ

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত এখন টেলিভিশনের ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ ও ক্যামেরা পার্সন মো. পারভেজ। ক্যামেরা ভাঙচুর, মোবাইল, মানিব্যাগ লুট। এই বর্বরোচিত হামলার বিস্তারিত আসছে .......

বিস্তারিত...

মোরেলগঞ্জে চুরি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

বাগেরহাটের মোরেলগঞ্জে চুরি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কালাম খান (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (০৪ অক্টোবর) রাত ৯টার দিকে জেলার মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ছোট জামুয়া নামক স্থানে ওই কৃষক ও তার ভাইয়ের উপর হামলা হয়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কৃষক কালাম খানকে মৃত ঘোষণা করেন।

বিস্তারিত...

টানা বৃষ্টিতে ক্ষতির মুখে ঠাকুরগাঁওয়ের কৃষক, পাকা ধান পানিতে ডুবে রং কালচে

টানা তিন দিনের ঝড়-বৃষ্টিতে ঠাকুরগাঁও জেলায় আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠজুড়ে পানিতে ডুবে গেছে পাকা ধান ও আগাম সবজির জমি। কৃষকরা বলছেন, ধান পানিতে ডুবে শীষ ঝরে পড়ছে, সবজির গাছ পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিস্তারিত...

৩ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রিপোর্টার্স২৪ ডেস্ক : আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের তিন বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারাদেশেই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

কোটচাঁদপুরের বলুহর বাওড় পরিদর্শন করেছেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল

নদী বাঁচাও, দেশ বাঁচাও শ্লোগানে বাংলাদেশের নদী পরিব্রাজক দল কোটচাঁদপুর শাখার নেতৃবৃন্দ শনিবার সকালে বলুহর বাওড় পরিদর্শন করেছেন। বাওড় পরিদর্শন শুরু হয় স্থানীয় বলুহর হ্যাচারি কমপ্লেক্স ঘাট থেকে এবং শেষ হয় বর্জাপুর পারঘাটায়। নদী দূষণ মুক্ত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি সমাজসেবক কামরুজ্জামান খান (রতন)।

বিস্তারিত...

রংপুরে অ্যানথ্রাক্সে অর্ধশত মানুষ আক্রান্ত, দুই শতাধিক গরুর মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক : রংপুরে গত দুই মাসে অ্যানথ্রাক্সে মারা গেছে দুই শতাধিক গরু। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। পশুবাহিত এই রোগ অনেকটা অসচেতনতার কারণেই ছড়িয়ে পড়ছে মানুষের শরীরে। এরই মধ্যে রোগটি ছড়িয়ে পড়েছে পীরগাছা, মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায়। আক্রান্তদের জন্য অ্যান্টিবায়োটিক ও পশুর টিকার সংকট রয়েছে বলে জানা গেছে। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, সংকট নেই।

বিস্তারিত...

তিন সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে আতঙ্কে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবাসী

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশের বান্দরবান সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আরাকান আর্মি (এএ), আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) — এই তিন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান সংঘর্ষে সীমান্তবর্তী এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

বিস্তারিত...

মানিকগঞ্জে দেশীয় অস্ত্র ঠেকিয়ে প্রায় ৪৫ লাখ টাকার স্বর্ণ লুট

অভি হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় স্বর্ণালংকারের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ঠেকিয়ে দোকান থেকে প্রায় ২০ থেকে ২২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় প্রায় ৪৫ লাখ টাকার অধিক। এ সময় বাধা দিতে গেলে দোকান মালিক শুভ দাস (৩৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

বিস্তারিত...

এক্সপ্রেসওয়েতে হানিফকে ইমাদের ধাক্কা, নিহত ১, আহত ৮

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চালতি পাড়া নামক এলাকায় হানিফ পরিবহনের দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে মাওয়াগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ইমাদ পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসটির হেলপার মারা যায়। এতে ইমাদ পরিবহনের চালকসহ আহত হয় অন্তত আটজন। আহতেদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

শেরপুরে নিখোঁজের ২দিন পর ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিখোঁজের দুদিন পর ডোবা থেকে আব্দুল মোতালেব ওরফে হাজী মিয়া (৬৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

টানা বৃষ্টি ও ভারত থেকে আমদানি বন্ধ থাকায় বেনাপোলে কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা

যশোরে শার্শা উপজেলায় বৃষ্টি ও বেনাপোলে আমদানি বন্ধ থাকায় কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা কাঁচা মরিচ টানা বৃষ্টি ও দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় অস্থির হয়ে উঠেছে কাঁচা মরিচের বাজার।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪