| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চাঁদপুরে নোংরা পরিবেশে টমেটো সস তৈরি করায় জরিমানা

চাঁদপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে টমেটো সস তৈরি করার অপরাধে কারাখানা মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৫ অক্টোবর) দুপুরে শহরের বিসিক শিল্পনগরীতে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

বিস্তারিত...

জঙ্গল সলিমপুরে ‘এখন টিভির’ দুই সাংবাদিকের উপর হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় বেসরকারি চ্যানেল এখন টেলিভিশনের চট্টগ্রাম প্রধান ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের আহ্বায়ক হোসাইন আহমেদ জিয়াদ এবং ক্যামেরাপার্সন মো. পারভেজ রহমান আহত হয়েছেন।

বিস্তারিত...

শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

‘শিক্ষকতা পেশা-মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে (৫ অক্টোবর) রবিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

বিস্তারিত...

রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে স্থাপিত সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনা সদস্যসহ দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত সেনা সদস্যরা হলেন- আরিফ হোসেন ও সেনা ক্যাম্পের ধোপা মো. হাসিব।

বিস্তারিত...

চরভদ্রাসনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার ( (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

মাগুরায় সড়ক দুর্ঘটনায় আহত ২০

মাগুরা - যশোর মহাসড়কের মাগুরা সদর উপজেলাধীন ভাবনহাটির ঢাল নামক স্থানে একটি তেলবাহী ট্যাঙ্কার গাড়ির সামনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী "এস পি গোল্ডেন লাইন" পরিবহনকে ধাক্কা দিলে গোল্ডেন লাইন পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে ভেঙ্গে চুরে দুমড়ে মুচড়ে যায়।

বিস্তারিত...

একের পর এক স্ত্রী হত্যা, বরিশালে সোহরাবের আবারও মৃত্যুদণ্ড

বরিশালে আলোচিত গৃহবধূ লিমা হত্যা মামলায় স্বামী সোহরাব হোসেন আকনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (৫ অক্টোবর) দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

বিস্তারিত...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা

অনতিবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ৪ দফা দাবিতে পদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন গাইবান্ধা জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। আজ(৫ অক্টোবর) রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশন এলাকা থেকে সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আজমকে গ্রেপ্তার করেছে পুলিশ। (৫ অক্টোবর) রবিবার সকালে উপকূল এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা যাওয়ার জন্য স্টেশন এলাকায় আসলে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

বাগেরহাটের চিতলমারীতে সাংবাদিক হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাটে কর্মরত দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুর ১টায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মরত সাংবাদিকরা ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বিস্তারিত...

নীলফামারীতে টর্নেডোতে তছনছ ৫ শতাধিক ঘরবাড়ি, আহত ৫০

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় টর্নেডোর আঘাতে অন্তত পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন।আজ রোববার (৫অক্টোবর) সকাল ৮টার দিকে গাড়াগ্রাম ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডের ১১টি পাড়ায় এ টর্নেডো আঘাত হানে।

বিস্তারিত...

যৌতুকের দাবি মেটাতে না পেরে স্বামীর ঘর করতে পারছে না গৃহবধূ

শেরপুরে যৌতুক লোভী স্বামীর যৌতুকের দাবি মেটাতে না পেরে স্বামীর ঘর করতে পারছে না গৃহবধূ হালিমা আক্তার (২৫)। হালিমা আক্তার উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের মরহুম হযরত আলীর কন্যা। জানা গেছে গত ৭বছর পূর্বে হালিমা আক্তারের বিয়ে হয় একই গ্রামের বাদল মিয়ার ছেলে সোহেল রানার সাথে। অভিযোগ, বিয়ের সময় সোহেল রানাকে ২ লাখ টাকা যৌতুক দেয়া হয়।

বিস্তারিত...

শেরপুরে ধর্ষণের অভিযোগে চাচা শ্বশুর গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভাতিজার বউকে (৩০) ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচা শ্বশুর আবুল কাসেম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।( ৪ অক্টোবর) শনিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিস্তারিত...

নাটোরের লালপুরে পাখি শিকার করতে নিষেধ করায় যুবককে গুলি

নাটোরের লালপুরে পাখি শিকার করতে নিষেধ করায় রিপন কাজী (৩৫) নামে এক ব্যক্তিকে এয়ারগানের গুলিতে আহত করেছে তিন যুবক। রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর (কাজীপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিপন কাজী ওই গ্রামের আনসার কাজীর ছেলে।

বিস্তারিত...

নাটোরে সাংবাদিককে কুপিয়ে হত্যা: বিচারের দাবিতে মানববন্ধন

সাংবাদিক হত্যার প্রতিবাদে রোববার(৫ অক্টোবর) নাটোরে পুরাতন বাস টার্মিনালে প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ হত্যার প্রতিবাদের নাটোর জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত শুক্রবার ৩ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক এসএম হায়াত উদ্দিন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪