বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে স্বাস্থ্য সহকারীরা ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
নাটোরের বড়াইগ্রামে মমতাজ বেগম (৬৯) নামের এক বৃদ্ধাকে মুখমণ্ডল থেতলে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ অক্টোবর) রাত্রি সাড়ে আটটার দিকে তার নিজ বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তিনি বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের সরদারপাড়া মহল্লার মৃত শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের সহধর্মিনী।
নাটোরে ডিবি পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ৬ অক্টোবর সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার তেবাড়ীয়া ইউনিয়নের নারায়নপাড়া গ্রামে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে নির্মাণাধীন শান্তি ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে অভিযান চালিয়ে ইউপিডিএফের একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সোমবার (৬ অক্টোবর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক ৫টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। এ দেশের সার্বভৌমত্বের সাথে এর প্রতিটি অংশ জড়িত। তাই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপস করার সুযোগ নেই। যারা দেশের ভেতরে অবস্থান করে বা বাইরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে সরকার থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় পলমল গ্রুপের কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। সোমবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নোয়াখালীর বেগমগঞ্জে এক কিশোরকে কুপিয়ে হত্যার দুদিন পর মামলার ৬ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। র্যাব জানিয়েছে, উপজেলার শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় সন্ত্রাসীরা এক নিরীহ মানুষকে মারধর করার সময় তাদের কবল থেকে ছাড়িয়ে নেওয়ায় কিশোর মারওয়ান হোসেন বিজয়কে (১৮) হত্যা করা হয়।
লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের মাধ্যমে অবৈধ নিয়োগ হয়েছে এমন অভিযোগ তুলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর শহরের চক বাজারে অবস্থিত ইসলামী ব্যাংকের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পাবনার চাটমোহরে গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি রিভলবারসহ রিপন মন্ডল (২৬) নামে একজন যুবককে আটক করেছে র্যাব।
শেরপুরে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠ ভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি (৪র্থ পর্যায়ের) প্রশিক্ষণ কোর্স (১ম ব্যাচ) এর উদ্বোধন হয়েছে। ৫ অক্টোবর রবিবার শহরের অষ্টমীতলাস্থ শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ৩দিন মেয়াদী ওই প্রশিক্ষণ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জব্বার মোল্লা (৬২) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় পার্শ্ববর্তী ফরিদপুর সদর উপজেলার মমিন খারহাট এলাকায়।
প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের তল্লাশিচৌকিতে আটক বালুবোঝাই একটি ট্রাক ‘মব’ সৃষ্টি করে ছিনিয়ে নেওয়া ও পুলিশের ওপর হামলার অভিযোগে মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং প্রায় ৬০–৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিক নেতারা।
আজ সোমবার সকাল ১০টার দিকে গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় কাপড়ের কারখানার গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, কারখানার ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ কাপড় পুড়ে ছাই হয়ে যায়।
উজানের পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নীলফামারীতে নদীপাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এর একদিন পর এসে এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। তবে কমেনি প্লাবিত গ্রামের মানুষের কষ্ট, নদী পাড়ে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। এতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তিস্তাপাড়ের বাসিন্দারা।
গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্স রোগের উপসর্গ নিয়ে রোজিনা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। রোজিনা বেগম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের আবুল হোসেনের স্ত্রী। ওই নারীর শরীরে অ্যানথ্রাক্স রোগের উপসর্গ ছিল বলে নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর বসাক।