| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাগেরহাটে আরও একটি আসনের মনোনয়ন সংগ্রহ সিলভার সেলিমের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে আরও একটি সংসদীয় আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন সিলভার সেলিম। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বাগেরহাট সংসদীয় ৩ আসনের ( রামপাল-

বিস্তারিত...

বাগেরহাট থেকে ঢাকায় যাচ্ছেন ১০ হাজার নেতাকর্মী

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে বাগেরহাট জেলা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন।

বিস্তারিত...

কুড়িগ্রামে দৈনিক ইত্তেফাকের ৭৩ বছরে পদার্পণ উদযাপন

কুড়িগ্রামে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।

বিস্তারিত...

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে এম বাবু (৪৮) নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে নায়েক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবির টহল চলাকালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

বিস্তারিত...

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গাইবান্ধার দুইটি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় একজন এনজিওকর্মী ও দুই শিশুসহ মোট চারজন আহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ও বিকেলে সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।

বিস্তারিত...

দিপু দাসের পরিবারকে সহায়তা দিল জন্মাষ্টমী উদযাপন পরিষদ

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যা এবং আগুনে পুড়িয়ে নিহত হওয়া দিপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।

বিস্তারিত...

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনভিত্তিক প্রশাসনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরে গণশুনানি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

শেরপুর নালিতাবাড়ীতে মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় নারী নিহত

শেরপুরের নালিতাবাড়ীতে মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় মাজেদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। ২৪ ডিসেম্বর বুধবার সকালে নালিতাবাড়ী-শেরপুর আঞ্চলিক মহাসড়কের সন্ন্যাসীভিটা ব্রিজ এলাকায় ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

জামালপুরের ৫টি আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যাঁরা

জামালপুরের ৫টি আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যাঁরা— জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ, সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত; জামালপুর-২ (ইসলামপুর) আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি এ. ই. সুলতান মাহমুদ বাবু; জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে কেন্দ্রীয় জলবায়ু বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল;

বিস্তারিত...

ট্রাকের দখলে মহাসড়ক : বাড়ছে দুর্ঘটনা

ব্যস্ততম যশোর-খুলনা মহাসড়কের রাজঘাট থেকে বসুন্দিয়া পর্যন্ত মহাসড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ ট্রাক স্ট্যান্ড। সড়কের এক পাশ দখল করে অবৈধভাবে গড়ে তোলা এই পার্কিংয়ে প্রতিদিন মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকছে। ফলে সড়কজুড়ে স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটছে, সৃষ্টি হচ্ছে মারাত্মক যানজট।

বিস্তারিত...

শৈলকুপায় স্কুলের পাশে অবৈধ ইটভাটা: স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বসন্তপুরে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এখন চলছে ইট পোড়ানোর কাজ। ভাটার কালো ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা। এছাড়া ভাটার চিমনির ধোঁয়া, মাটি ও ইট নিয়ে আসা-যাওয়ার কাজে ব্যবহৃত ট্রাক্টরের শব্দ যেমন বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনিভাবে বায়ুদূষণ ব্যাপক আকার ধারণ করেছে।

বিস্তারিত...

নড়াইলে কুরআন শরীফে লাথির অভিযোগে যুবক গ্রেফতার

নড়াইলের কালিয়ায় মুসলিমদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ পবিত্র কুরআন শরীফে লাথি দেওয়া ও প্রস্রাব করার অভিযোগে হামিম মোল্যা (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ। আটক ঐ যুবক কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের চোরখালি গ্রামের রুহুল মোল্যার ছেলে।

বিস্তারিত...

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলুকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার, কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।

বিস্তারিত...

কনকনে শীত আর কুয়াশার চাদরে চলছে যাদের জীবনযুদ্ধ

ভোরের আলো ফোটার আগেই যেন থমকে যায় কালিহাতী। ঘন কুয়াশার আড়ালে ঢাকা পড়ে পথঘাট, মাঠ-ঘাট আর মানুষের মুখ। কনকনে শীত আর হিমেল বাতাসে জবুথবু হয়ে পড়ে চারপাশ। তবু জীবনের তাগিদ থামে না। প্রতিদিনের মতোই শীত উপেক্ষা করে ঘর ছাড়ছেন খেটে খাওয়া মানুষগুলো।

বিস্তারিত...

গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৬

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর এক নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইটভাটার ম্যানেজার ও নিরাপত্তা প্রহরীসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪