আজ পহেলা বৈশাখ (১৪ এপ্রিল)। পুরোনো বছরকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দ। নবায়নের বার্তা নিয়ে আগত এই দিনটি বাঙালির জীবনে আশা, পুনর্জাগরণ ও ঐক্যের প্রতীক হয়ে ধরা দেয়। হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতায় দিনটি এখন জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে এক সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়-এ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হবে। উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটি আমাদের জীবনে প্রতি বছর ফিরে আসে নতুনের আহ্বান নিয়ে। নতুন বছরের আগমনে পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।
ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। তারা বলেন, বেসরকারি খাতকে সুযোগ দেওয়ার জন্য ব্যাংক ব্যবস্থা থেকে যত পারা যায় কম ঋণ নিতে হবে। যাতে ব্যবসায়ীরা ঋণ পায়। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এমন বাজেট প্রণয়ন করা ঠিক হবে না, যাতে মূল্যস্ফীতি বেড়ে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগে অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পহেলা বৈশাখের দিন মঙ্গলবার (১৪ এপ্রিল) শাহবাগ মেট্রো স্টেশন (দুপুর ১২টা পর্যন্ত) ও ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন (সারাদিন) বন্ধ থাকবে। মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উ
দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ এবং চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে আবারও ধারাবাহিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিচারপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করে মক্কেলের অর্থ আত্মসাৎ করেন—এমন আইনজীবীদের কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো ধরনের চাপ বা অতিরিক্ত করের “খড়গ” নামবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
হামসহ বিভিন্ন রোগ প্রতিরোধে শিশুদের জন্য বরাদ্দ টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।
বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা কার্যক্রম আগামী কয়েক সপ্তাহের মধ্যে চালু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটে তিনি জামিনে মুক্তি লাভ করে কারাগারের মূল ফটক দিয়ে বের হয়ে যান।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।
বাংলা নববর্ষ উপলক্ষে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।