আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তকে সরাসরি ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে ভোটারদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞার বিধান পরিবর্তন না করলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী
ধানের শীষের প্রতীককে সমর্থন দিয়ে বিএনপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারপারসন তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) তিনি নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭, বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে এ কথা বলেন। পথসভায় তারেক রহমান উল্লেখ করেন, খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশই আমার প্রথম এবং শেষ ঠিকানা।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার আটটি গুরুত্বপূর্ণ স্থানে জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগের দিন রোববারও ঢাকার একাধিক এলাকায় ধারাবাহিক জনসভা করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে রবিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে হঠাৎ উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, আর সেই অধিকার ফিরিয়ে আনতে আমাদের সাহসী কিছু সন্তান জীবন উৎসর্গ করেছে। গুম, খুন ও নির্যাতনের শিকার ভাইবোনদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। এবারের নির্বাচন হবে—কারা সত্যিকার অর্থে মানুষের পাশে থাকে, তা প্রমাণের নির্বাচন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। নিহত ওসমান হাদির বোন পরিচয় দিয়ে এক নারী নাহিদ ইসলামের পক্ষে ভোট চেয়েছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি বিশেষ দলই সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ওই দলটির অবস্থান ও বক্তব্য কখনোই বিশ্বাসযোগ্য নয়; কারণ অতীতেও তারা স্বাধীনতার প্রশ্নে ভুল অবস্থানে ছিল এবং এখনো তারা জনগণের কল্যাণ চায় না।
ঢাকা-১৩ আসনের এমপি প্রার্থী ববি হাজ্জাজ দাবি করেছেন তিনি বিগত হাসিনা সরকারের সময়ে গুমের শিকার হয়েছিলেন। তাকে দেশ ছাড়াতে বন্দুকের নল ধরা হলেও তিনি দেশ ছেড়ে যাননি।
জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনে দলটির প্রার্থী ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এই দেশটা কারও জমিদারি নয়। রাজার ছেলে রাজা হবে—এই ধারণা আমরা মানি না। যোগ্য যে কেউ এ দেশে আগামীর নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ।’
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত ১৬ বছরে কোনো জায়গায় কাজ হয়নি। শুধু মেগা প্রজেক্ট হয়েছে। দুর্নীতি হয়েছে। বিএনপি জনগণের ভাগ্যের উন্নয়ন করতে চায়। এজন্য অনেকগুলো পরিকল্পনা নিয়েছে বিএনপি। জয়ী হয়ে সরকার গঠন করলে সেসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদপুর শ্যামলী মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক এ কথা বলেন।
সাইবার বুলিং বন্ধসহ নারীর সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। রোববার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কঠিন সময় পার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আল্লাহ তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন।
ঢাকা-১৭ আসনের নির্বাচনী এলাকায় নিজেকে এই এলাকার সন্তান হিসেবে পরিচয় দিয়ে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মিরপুর ইসিবি চত্বর-এ অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন, আমি ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি। আমার ও আমার পরিবারের জন্ম ও বেড়ে ওঠা এখানে। এই অঞ্চলেই আমাদের বিয়ে হয়েছে। তাই মা-বোন, ভাইদের কাছে বিনীতভাবে ধানের শীষের পক্ষে ভোটের আবেদন জানাচ্ছি। আমরা জয়লাভ করতে চাই।