শান্তিপূর্ণ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও নির্বাচনের ফলাফলের বড় প্রভাব পড়েছে শেয়ারবাজারে। তাতে দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনের বড় উত্থান হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটির নেতাদের মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ছিল বাড়তি আগ্রহ। সেই সঙ্গে ভালো মৌল ভিত্তির কোম্পানির প্রতিও বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ দেখা গেছে। এ কারণে ভালো কোম্পানিগুলো লেনদেন ও মূল্যবৃদ্ধিতে এগিয়ে ছিল। যার ফলে সূচকের বড় উত্থান ও লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
রমজান শুরু হতে আর মাত্র তিনদিন বাকি। এরই মধ্যে রাজধানীর বাজারগুলোতে লেবুর দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। দুই সপ্তাহের ব্যবধানে লেবুর দাম প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বর্তমানে ঢাকার বিভিন্ন বাজারে ছোট আকারের লেবুর হালি ৬০ থেকে ৭০ টাকার নিচে মিলছে না। মাঝারি ও বড় সাইজের লেবুর হালি বিক্রি হচ্ছে ১০০ টাকায়, কোথাও কোথাও ১২০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত Agreement on BD-US Reciprocal Trade (ART) চুক্তির আওতায় পারস্পরিক শুল্কহার কমে ১৯ শতাংশে নির্ধারিত হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রায় ২,৫০০ পণ্যে শূন্য শুল্ক সুবিধা (ডিউটি-ফ্রি মার্কেট অ্যাকসেস) নিশ্চিত হয়েছে। ২০২৫ সালের ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশ নম্বর ১৪২৫৭ অনুযায়ী বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর Reciprocal Tariff (RT) আরোপ করা হয়। এর পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার উদ্যোগ নেওয়া হয়।
দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল মোটরসাইকেল ও ইলেকট্রিক স্কুটারের বাজারে প্রবেশ করেছে। গ্রুপটি হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে নিজস্ব কারখানা গড়ে তুলবে, যেখানে তৈরি হবে জনপ্রিয় রাইডো ইলেকট্রিক স্কুটার এবং টিভিএস মোটরসাইকেল।
২০২৫ সালের পুরো বছরে সামান্য প্রবৃদ্ধি থাকলেও বছরের শেষ মাসে ইউরোপীয় বাজারে স্পষ্ট ধাক্কার চিত্র দেখা গেছে। ইউরোস্ট্যাট-এর সর্বশেষ তথ্যে জানা যায়, ডিসেম্বর ২০২৪-এর তুলনায় ডিসেম্বর ২০২৫-এ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর মোট পোশাক আমদানি মূল্য কমেছে ২ দশমিক ২৭ শতাংশ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে দেখা মিলেছে জোরালো ঊর্ধ্বগতির। রোববার সকাল ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ২০ মিনিটেই বড় অঙ্কের লেনদেন ও সূচকের শক্ত অবস্থান বাজারে ইতিবাচক প্রত্যাশার ইঙ্গিত দিচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আরোপিত বিশেষ বিধিনিষেধ শেষ হওয়ায় মোবাইল ব্যাংকিং সেবায় ফিরেছে স্বাভাবিক গতি। নির্বাচনকালীন টাকার অপব্যবহার ঠেকাতে চার দিনের জন্য সীমিত করা হয়েছিল এমএফএস (মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস) ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেন। ফলে বিকাশ, নগদ ও রকেট-এর গ্রাহকরা একবারে এক হাজার টাকার বেশি পাঠাতে পারছিলেন না। এতে ভোগান্তিতে পড়েন বহু ব্যবহারকারী।
বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে ১১টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭১ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ মূলত টাকার বিপরীতে মার্কিন ডলারের অবমূল্যায়ন রোধ করা এবং রেমিট্যান্স ও রফতানি খাতে গতিশীলতা বৃদ্ধির জন্য নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ নিলামে প্রতি ডলারের ক্রয়মূল্য ধরা হয়েছে ১২২ টাকা ৩০ পয়সা।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য প্রকাশ করে। গত ৩০ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট পরিসম্পদ ছিল ১৫ কোটি ৬২
আসন্ন রমজান মাসে দেশের ব্যাংক অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক।
একীভূত করা পাঁচ ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে এই প্রক্রিয়া জটিল এবং ধাপে ধাপে হিসাব নিকাশ করে বাস্তবায়ন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘদিনের আলোচিত পাল্টা শুল্কহার কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে আনতে ঐতিহাসিক একটি দ্বিপাক্ষিক চুক্তি সই করেছে দুই দেশ। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও কৃত্রিম তন্তু (সিন্থেটিক ফাইবার) ব্যবহার করে তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে পারস্পরিক বা ‘রেসিপ্রোকল’ শুল্কহার শূন্য শতাংশে
বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে থেকে উদ্বৃত্ত আরও ২০ কোটি ৯০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ ফেব্রুয়ারি) ১৯টি বাণিজ্যিক ব্যাংকের কাছে এসব ডলার ১২২ দশমিক ৩০ টাকায় ক্রয় করা হয়েছে। এ নিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সাত মাস ও নয় দিনে বাংলাদেশ ব্যাংক মোট ৪৭২ কোটি ৮৫ লাখ বা ৪ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলার কিনল।
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রেখে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্থের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন মুদ্রানীতিতে সুদহার অপরিবর্তিত থাকবে, বাড়বে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি। সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর মুদ্রানীতি ঘো