বাংলাদেশের শ্রমিকদের বড় একটি অংশ এখনও অনানুষ্ঠানিক খাতে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন,
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। মঙ্গলবার (৩ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সোমবার (২ মার্চ) দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান ড. এম আসলাম আলম আজ সকালে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।
দেশের স্বর্ণবাজারে ফের দামের বড় উল্লম্ফন। ভরিপ্রতি সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১৪ টাকায়, যা গতকাল ছিল ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে বলে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩ হাজার ৫০ কোটি টাকা) বিনিয়োগের আগ্রহ পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি সান এডিসন। সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ সংক্রান্ত প্রস্তাব নিয়ে সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্যাংক খাতে চলমান সংস্কার কার্যক্রম পাঁচটি ব্যাংকের একীভূতকরণসহ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম ফেব্রুয়ারির মতোই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সকালে বাড়ানোর পর রাতেও আরেক দফা সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি বেড়ে ২ লাখ ৬৮ হাজার টাকা ছাড়িয়ে গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম ১ মার্চ থেকে কার্যকর হবে।
দেশের বাজারে সোনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৪,৩৭৪ টাকা। এতে এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২,৬৫,৪১৪ টাকা।
রোজার প্রস্তুতি ও চাহিদার চাপ কমে যাওয়ায় রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম অনেকটাই নিম্নমুখী হয়েছে। বিশেষ করে লেবু, শসা, বেগুন, আলু ও পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে কতটা স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করতে পারবেন— সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্বর্ণের দাম আবারও বেড়েছে। দুর্বল মার্কিন ডলার এবং নিরাপদ বিনিয়োগের চাহিদি বৃদ্ধির কারণে বিনিয়োগকারীরা স্বর্ণে ঝুঁকছেন। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অনিশ্চয়তাও বাজারে প্রভাব ফেলছে।
দেশের তৈরি পোশাক খাতের বিদ্যমান সমস্যা নিরসনে সুনির্দিষ্ট প্রস্তাবনা চেয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ব্যবসা সহজীকরণের পথে থাকা প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধানসহ একটি পূর্ণাঙ্গ সুপারিশমালা আগামী এক সপ্তাহের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।