সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. এম আর কবির ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জিম্মি করে পিটিয়ে গুরুতর আহত করার বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।
বান্দরবানে চুরির অভিযোগে দুই যুবককে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতনের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলায় ব্যাপক সমালোচনার ঝড় উঠে।
নোয়াখালীর সুবর্ণচরে জেলা যুবদলের নির্দেশ অমান্য করে উপজেলা যুবদলের নামে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কয়েকজন যুবদল নেতার গ্রুপিংমূলক কর্মসূচি পালনের প্রতিবাদে সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ ও আইসোলেশন কাজের কারণে বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (তিতাস গ্যাস)।
ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় কালীগঞ্জ শহরের নিমতলা বাজারে সমাবেশ শুরু হয়। উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন পিয়াল সমাবেশে সভাপতিত্ব করেন।
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে এই তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
চাঁদপুরের ফরিদগঞ্জের বর্ডার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ৯০টি যানবাহন তল্লাশি করেছে যৌথ বাহিনী। জব্দ করা হয়েছে ৬টি গাড়ি এবং জরিমানা আদায় করা হয়েছে ৬০ হাজার টাকা।
গাজীপুরের শ্রীপুরে ১০ বছরের এক শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত শামীম প্রধানকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার (২৮ অক্টোবর )বিকালে উপজেলার থানার মোড় এলাকায় স্থানীয় জনতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী তিনটি গ্রুপের উদ্যোগে পৃথকভাবে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে থেকে বিকেল পর্যন্ত উপজেলা ও পৌর এলাকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীরা দিবসটি পালন করেন।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ত্রাস চাঁন মিয়া ওরফে চাঁন্দা ডাকাত (৩৮) অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছে। র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের সদস্যরা সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আল-আমিন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ময়মনসিংহ শহরের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।
যশোর সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাকসবজি ও ফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) যশোর সদর উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় শ্রীপুর টেংরা রাস্তার মোড় থেকে শুরু হয়ে র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর রেলগেট এলাকায় সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়।
মানিকগঞ্জের যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপন করেছে পৌর যুবদল। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও আশপাশের এলাকায় ফলদ ও বনজ গাছ লাগানো হয়। পৌর যুবদলের আহ্বায়ক রাজিব হাসান খানের আয়োজনে এই বৃক্ষ রোপনের উদ্বোধন করেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসেন খান।
গাজীপুরের শ্রীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা এএ নীট স্পিনিং মিলস লিমিটেড পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে, যা কয়েক ঘণ্টা ধরে যান চলাচলে স্থবিরতা সৃষ্টি করে।