নওগাঁয় জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভা কক্ষে আড়াই ঘণ্টা ব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটির লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম, রোগীদের খাবার সরবরাহ এবং চিকিৎসকদের দায়িত্ব পালনে প্রাথমিকভাবে অসঙ্গতির প্রমাণ পেয়েছে কমিশন।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদী থেকে লিটন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার(২৮ অক্টোবর) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা এলাকায় পদ্মা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
শেরপুরের নালিতাবাড়ীতে নলকূপ খনন করতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গাছগড়া গ্রামের নূর মোহাম্মদের বাড়িতে নলকূপ বসানোর পর পাইপের ভেতর দিয়ে পানির বদলে গ্যাস বের হচ্ছে। সেই গ্যাসে গত প্রায় দুই সপ্তাহ ধরে চলছে রান্নাবান্না।
মেহেরপুর শহরের শিশুবাগান পাড়ায় খেলার ছলে বিষপান করেছে দুই শিশু। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। অসুস্থ দুই শিশু হলো— শিশুবাগান পাড়ার আকুববারের ছেলে সোহান (২ বছর ৬ মাস) ও একই এলাকার সালাউদ্দিনের ছেলে ইমরান (২ বছর ৬ মাস)।
মাদারীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক আফছানা বিলকিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনে ইউপিডিএফের বাধা এবং সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে ঘটে যাওয়া ধর্ষণ, গুম ও খুনের ঘটনাবলীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
বেনাপোল সীমান্তে অস্ত্রসহ আতাউর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক ব্যক্তির নাম মোঃ আতাউর রহমান। তিনি যশোরের শার্শা উপজেলায়, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের দৌলতপুর উত্তরপাড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে।
নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ (৪৬) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন জুম্মান মাদবর (২২) নামে এক যুবদল কর্মী। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত জুম্মানের মা বাদী হয়ে নড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রসুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবি জানিয়েছে নাটোরের বিএডিসি বীজ ডিলার অ্যাসোসিয়েশন। “সম্মিলিত সার ডিলার নীতিমালা ২০২৫”-এ বিএডিসি বীজ ডিলারদের অন্তর্ভুক্ত করার দাবিতে মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা কালেক্টরেট ভবনের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
আগামী ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় ঝিনাইদহ শহরের ঢাকা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইদহ সদরের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উত্তরের প্রান্তিক জনপদ ঠাকুরগাঁও—যেখানে বড় কোনো শিল্পকলকারখানা নেই। কৃষিই এখানকার মানুষের প্রধান ভরসা। ফলে জীবিকার লড়াই এখানে নিত্যদিনের সঙ্গী। কিন্তু এই প্রান্তিক জনপদেই এখন বদলের হাওয়া বইছে। সেই পরিবর্তনের অনুপ্রেরণা, জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
ঝিনাইদহের কালীগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কালীবাড়ী মন্দির সংলগ্ন চিত্রা নদীর ঘাটে মাছের পোনা অবমুক্ত করা হয়।