| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

লক্ষ্মীপুরে মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্স কমিটির সভা

মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

বিস্তারিত...

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

দেশে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

অভয়নগরে মহাসড়ক জুড়ে নৈরাজ্য, নির্বিকার প্রশাসন

যশোর খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার রাজঘাট থেকে বসুন্দিয়া পর্যন্ত অংশে অবৈধ যানবাহন,অদক্ষ চালক, বেপরোয়া গতি,অবৈধ পার্কিং, মহাসড়কের পাশে অপরিকল্পিত ভাবে গড়ে উঠা ব্রিজস্কেল, মহাসড়কের উপর ট্রাক লোড, সড়কের পাশে উন্মুক্ত কয়লা, বালি ও জিপসামের ড্যাম্পের জন্য পুরো মহাসড়কে যাতায়াত করা এখন ভয়াবহ ঝুকিপূর্ণ ।

বিস্তারিত...

সার নীতিমালা বহাল রাখার দাবি ঠাকুরগাঁও বিএফএ’র

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) ঠাকুরগাঁও জেলা ইউনিট বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি জানিয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান নেই

ঠাকুরগাঁও শহরের একটি মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার ২১ দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি তিন ছাত্রী। সন্তানদের ফেরাতে থানা–পুলিশসহ বিভিন্ন দপ্তরে ধর্ণা দিচ্ছেন অভিভাবকেরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিখোঁজ ছাত্রীর অভিভাবকেরা কান্নাজড়িত কণ্ঠে দ্রুত উদ্ধারের দাবি জানান।

বিস্তারিত...

খাগড়াছড়ির ঢাকা-চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল, ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ঢাকা-চট্টগ্রাম সড়কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরোধ শিথিল ঘোষণা করেছে জুম্ম ছাত্র-জনতা।সকালে জুম্ম ছাত্র-জনতার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিস্তারিত...

আশুলিয়ায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কিশোর গ্যাং লিডারসহ গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার

ঢাকার আশুলিয়ায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের জের ধরেই চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনসহ তার ৫ সহযোগী যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৬ টি দেশীয় অস্ত্র, কাচি এবং দাড়ালো অস্ত্র ৫টি, ৫ পট গাজা, ৮টি মোবাইল ফোন এবং ৪৮টি মোবাইল সিম উদ্ধার করা হয়।

বিস্তারিত...

কালিহাতীতে শারদীয় দুর্গোৎসবের সপ্তমীতে ভক্তির ছোঁয়া

শারদীয় দুর্গোৎসবের মহোৎসবে আজ সপ্তমী। টাঙ্গাইলের কালিহাতীতে সকাল থেকেই মন্দির-মণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। ভোরের সূর্যের আলোয় পূজামণ্ডপগুলো যেন হয়ে উঠেছে রঙ, আলো আর ভক্তির এক অনন্য সমারোহ।

বিস্তারিত...

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পরামর্শমূলক কর্মশালা

“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে জেলা পর্যায়ে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

কাজিপুরে বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু, বাসে অগ্নিসংযোগ

সিরাজগঞ্জের কাজিপুরে যাত্রিবাহ বাস চাপায় অজ্ঞাত এক বাইসাইকেল আরোহি নিহত হয়েছে। এসময় বিক্ষুদ্ধ জনতা ঘাতক আঁখি পরিবহনের যাত্রীবাহি বাসটিতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার মেঘাই-সোনামুখি আঞ্চলিক সড়কের ছালাভরা শ্যামপুরে ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

বিস্তারিত...

নুরাল পাগলার লাশে খড়ি দেওয়া যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা হত্যা মামলায় রাসেল মন্ডল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিস্তারিত...

চাঁদপুরে তালিকাভুক্ত ৪ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৪ কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেনেন্ট মানজুরুল হাসান খান।

বিস্তারিত...

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ : বাবার পর চলে গেল দগ্ধ শিশু তানভীর

যাত্রাবাড়ীর ধলপুরে এসি বিস্ফোরণে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধের ঘটনায় দগ্ধ তানভীর (৯) মারা গেছে। এ ঘটনায় বাবার পর ছেলেরও মৃত্যু হলো। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই জনে।

বিস্তারিত...

আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

গুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের সৌজন্যে "ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট" আজ মঙ্গলবার( ২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪