শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলার গ্রাম পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি ও করণীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় গ্রাম আদালতের কার্যক্রমের বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ এবং আগামী বছরের কার্যকর পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মলেন কক্ষের কার্যালয়ে তুলসীমালা ট্রেনিং কাম কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
চাঁদপুর-২ আসনের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে একদিনে প্রায় ১ লাখ লিফলেট বিতরণ করা হয়েছে।বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী দুই উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৩৫টি দল পৃথকভাবে শিক্ষা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের হাতে এসব লিফলেট তুলেদেন।
মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন,‘ সমাজের অংশগ্রহণ ছাড়া পুলিশের কাজে সফলতা অসম্ভব। সে জন্য সমাজের মানুষদের পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘সমাজের অসঙ্গতি ও অপরাধ তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকাও গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষার কাজে সাংবাদিকরা হলেন আমাদের সহযোগী শক্তি। তাই আমরা চাই পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা উন্নয়ন করতে।’
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে দুই সন্তানের জননী টলি খাতুন (৩৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে তার নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের কাপাশহাটী গ্রামে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাফিজুর (৩০) নামে এক যুবকের গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ।
গত ২রা সেপ্টেম্বর নীলফামারী উত্তরা ইপিজডে বিক্ষুব্ধ শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত শ্রমিক হাবিবুর রহমানের পরিবারকে এভারগ্রীণ কােম্পানির পক্ষ থেকে ৫লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ অর্থের চেক হাবিবুর রহমানরে পিতা দুলাল হােসনের হাতে তুলে দেন এভারগ্রীণ কাম্পানির এডমিন এন্ড সাপাের্ট ইনচার্জ মিষ্টার লি টাই পিং।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে টাইগার সিমেন্ট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
যশোর শহরের চারখাম্বার মোড়ে কমলা রঙের সালোয়ার-কামিজ পরা এক নারীকে নিয়ে ত্রিমুখী টানাহেঁচড়ার দৃশ্য দেখা যায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)। চল্লিশোর্ধ্ব দুই ব্যক্তি এক নারীকে স্ত্রী দাবি করছেন। হাতাহাতি দেখে উৎসুক জনতার ভিড় জমে। খবর পেয়ে পুলিশ তিনজনকে থানায় নিয়ে আসে।
রাজধানীর আগারগাঁও তালতলায় দোকান দখলকে কেন্দ্র করে লোহার পাইপের আঘাতে বাবলু মিয়া (৪০) নামে এক ব্যক্তির নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি ফুটপাতে চা-সিগারেটে বিক্রি করতেন।
যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ শতভাগ ফেল করা বিদ্যালয়গুলো বিরুদ্ধে কঠোর হচ্ছেন। এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বোর্ড থেকে প্রথমে চিঠি দিয়ে জানতে চাওয়া হবে, কেন আপনার বিদ্যালয়ের স্বীকৃতি বাতিল করাসহ বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে না। চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
ঠাকুরগাঁওয়ের এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে প্রশাসন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের ঘোষপাড়ায় অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এ ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
এটি সৃষ্টি হওয়ার পর পুনরায় শক্তি সঞ্চয় করে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
ভোলাহাট উপজেলার চামুশা ও চাঁদ শিকারী সীমান্তের মাঝামাঝি এলাকা দিয়ে তৃতীয় দফায় আবারও ১৯ জনকে ঠেলে পাঠাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুরে এ দুর্ঘটনা ঘটে।