| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বগুড়ায় এনডিএফ’র সিরাত সেমিনার অনুষ্ঠিত

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বগুড়ার উদ্যোগে সোমবার রাতে হোটেল নাজ গার্ডেনে সিরাতুন্নবি (সা:) বিষয়ক সেমিনার এনডিএফ বগুড়া’র সভাপতি ডা. লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডা. মাহমুদ হোসেন।

বিস্তারিত...

বগুড়া আদালত থেকে আসামি পলায়ন , ৬ পুলিশ প্রত্যাহার

জোড়া হত্যা ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম বগুড়া আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেছে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান।

বিস্তারিত...

পি.আর পদ্ধতিতে নির্বাচন না করলে নতুন করে ফ্যাসিস্ট ফিরে আসবে : মুফতী ফয়জুল করীম

আজ বাংলাদেশের রাজনীতি গভীর সংকটে নিমজ্জিত। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, ন্যায়বিচার অনুপস্থিত, আর রাষ্ট্র যন্ত্রকে দলীয়করণের মাধ্যমে একদলীয় কর্তৃত্ববাদ চাপিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সংবিধানসম্মত পথ হচ্ছে-জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে নির্বাচন আয়োজন করা।

বিস্তারিত...

খাগড়াছড়িতে ৬৪ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন

শরতের রূপে উৎসবমুখর খাগড়াছড়ি। পদ্মফুল, শিউলির ঘ্রাণ আর হলুদ পাতার ছোঁয়ায় চারপাশে বইছে দেবী আগমনের বার্তা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পুরো জেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

বিস্তারিত...

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে সদর উপজেলা

বগুড়ায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে চলমান জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় মঙ্গলবার( ২৩ সেপ্টেম্বর) সদর উপজেলা সেমিফাইনালে উঠেছে।

বিস্তারিত...

বেনাপোলে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২

যশোরের বেনাপোলে দুই কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা মূল্যের এক কাভার্ডভ্যানসহ (ট্রাক) ভারতীয় বিপুল পরিমাণে শাড়ি, থ্রি পিচ, ওষুধ, মোটর সাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মালামালের কোন মালিক না থাকায় চালক ও হেলপারকে আটক করা হয়।

বিস্তারিত...

লালপুরে ট্রেনে কাটা পড়ে নারী আহত

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে শাহানারা নামের এক মহিলা গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি লালপুর উপজেলার দাঁইড়পাড়া গ্রামের সামাদ মোল্লার স্ত্রী।

বিস্তারিত...

ত্রিভুজ প্রেমের চক্করে কিশোরকে হত্যা

শেরপুরের নালিতাবাড়ীতে এক কিশোরীকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে চলমান দ্বন্দ্বের জেরে খুন হয়েছে ১৩ বছরের কিশোর আব্দুর রহমান। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহমান উত্তর গড়কান্দা শিমুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে।

বিস্তারিত...

টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যু

গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। গতকাল (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরনে তিনি দগ্ধ হন। পরে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়।

বিস্তারিত...

নদীতে ভেসে আসা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

উজান থেকে ভেসে আসা অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। সোমবার (২২সেপ্টেম্বর) রাতে শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলার যোগানিয়া ইউনিয়নের মালিঝি নদীর ভাটিগাংপাড় থেকে ওই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

নোয়াখালীতে পাউবোর সম্পত্তি আত্মসাৎ করে ভোগদখল, চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নোয়াখালীর নামে রেকর্ড করা সম্পত্তি আত্মসাৎপূর্বক ভোগদখল করার অপরাধে চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে দুদক নোয়াখালীর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান বাদী হয়ে মামলাটি করেন।

বিস্তারিত...

আমরা খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচিত করে নিয়ে আসবো : এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আমরা খালেদা জিয়াকে আবার নির্বাচিত করে নিয়ে আসবো। তারেক জিয়াকে নির্বাচিত করে নিয়ে আসবো। যদি খালেদা জিয়া ও তারেক জিয়াকে নির্বাচিত করে ক্ষমতায় নিয়ে আসতে হয়, তাহলে এখন থেকে প্রধান কাজ হলো আমাদের মা-বোনদেরকে কেউ যেন ভুল বুঝাতে না পারে।’

বিস্তারিত...

শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

মানসিক অবসাদে গৃহবধূর বিষপানে মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া দক্ষিণ শেনিহারী জামাদারপাড়া গ্রামে মানসিক অবসাদে ভুগে বিষপান করে আলেয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) ভোরে কীটনাশক পান করার পর তাকে স্বজনরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিস্তারিত...

জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই: জেলা প্রশাসক

ভূমি সেবাগ্রহীতারা সেবা নিতে এসে দাঁড়াতে হবেনা লাইনে, সময় কাটাতে পারবে বইয়ের সাথে, এমন চিন্তা থেকে লক্ষ্মীপুরে ভূমি অফিসে স্থাপন করা হয়েছে লাইব্রেরি ও ওয়েটিং রুম। এ উপলক্ষে আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪