| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মানিকগঞ্জে ফ্ল্যাট থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি আবাসিক ফ্ল্যাট থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন, শেখা আক্তার (২৯), তার ছেলে আরাফাত ইসলাম আলভী (৯) এবং মেয়ে সাইফা আক্তার (২)। নিহত শেখা আক্তার প্রবাসী শাহীন আহমেদের (৪২) স্ত্রী। শাহীন দুই মাস আগে জীবিকার তাগিদে মালয়েশিয়া গিয়েছেন। এর আগে তিনি এলাকায় ইজিবাইক চালাতেন।

বিস্তারিত...

দুই লাখ ১৩ হাজার টাকায় বিক্রি হলো ৮০টি ইলিশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণি ইউনিয়নের চেয়ারম্যান ঘাটে দুই লাখ ১৩ হাজার টাকায় ৮০ পিস ইলিশ বাজার ডাকে নিলামে বিক্রি হয়েছে। প্রতিটি মাছের ওজন এক কেজির বেশি ছিল বলে জানিয়েছেন ক্রেতারা। জেলেরা বলছেন, ‘এই মাছগুলো সাঙ্গু গ্যাস ফিল্ডের কাছাকাছি জায়গায় পাওয়া গেছে। হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে যেখানে যেতে সময় লাগে দুইদিন। ’

বিস্তারিত...

মেঘনায় লঞ্চে গর্ভবতীকে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড

চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে লঞ্চে যাত্রী গর্ভবতী মহিলা চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের মেডিকেল টিম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

বিস্তারিত...

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে বিএনপি কর্মীর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ১ নম্বর চরজব্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. জামাল (৩৬) নামের এক ব্যক্তি পানিতে ডুবে মারা গেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে অজু করার জন্য পুকুরে নেমে তিনি নিখোঁজ হন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

ভয় দেখানোর জন্য দোকানের সামনে বোমা

হয়তো ভয় দেখানোর জন্যই তার দোকানের সামনে এ বোমা রাখা হয়েছে। তিনি বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলেও জানান।

বিস্তারিত...

সকল রোগের চিকিৎসা দেন ভুয়া ডাক্তার সোহাগ

চাঁদপুরের ফরিদগঞ্জের রামপুর বাজারে ফার্মেসীর আড়ালে চিকিৎসালয় খুলে বসেছেন মো. ইমরান হোসেন (সোহাগ) নামে ভুয়া চিকিৎসক

বিস্তারিত...

খুমেক হাসপাতালের ৪ তলা থেকে পড়ে নিহত ১

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চতুর্থ তলা থেকে পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৮) মৃত্যু হয়েছে

বিস্তারিত...

দ্বিতীয় দিনের মতো রাজশাহী-ঢাকা রুটে বাস বন্ধ, বিপাকে যাত্রীরা

বেতন বৃদ্ধি ও ভাতা দেওয়াসহ একাধিক দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজশাহী-ঢাকা রুটে দূরপাল্লার অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেন।

বিস্তারিত...

ধর্ষণের শিকার শিশুর অভিভাবকের সঙ্গে দুর্ব্যবহারে সেই চিকিৎসক বরখাস্ত

ধর্ষণের শিকার এক শিশুর পরিবারের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

বিস্তারিত...

এ্যানিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে:ইসলামী আন্দোলন

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখা।

বিস্তারিত...

নোয়াখালীর সুবর্ণচরে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় বহিরাগতদের হামলায় আহত ১০

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা বনাম বাংলাবাজার লর্ড লিউনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের মধ্যকার ফুটবল খেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

ময়মনসিংহ সদর উপজেলার মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ময়মনসিংহ সদর উপজেলার ৯ ক্লাস্টারের সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১১টি ইউনিয়নে অবস্থিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

কুড়িগ্রামে এতিম শিশুরা পেলো চালসহ পুষ্টিকর খাদ্য সামগ্রী

কুড়িগ্রামে ৩৮ জন এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা-ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ। সংস্থাটি খাদ্য হিসেবে ৩০ কেজি চাল, ডাল ৩ কেজি, নুডুলস ৩ প্যাকেট, ফলমূল ৩ কেজি, বাদাম দেড় কেজি, চিনি ৩ কেজি, সয়াবিন তেল ৩ লিটার, ৫শ গ্রাম হরলিক্স ৩ বয়াম, বিস্কুট ৩ কেজি ও দুধ দেড় লিটার। এছাড়া সংস্থাটি শিশুর ১৮ বছর বয়স পর্যন্ত সারা বছরের জন্য শিক্ষা উপকরণ ও টিউশন ফি, বছরে একবার স্বাস্থ্য, চক্ষু ও দন্ত পরীক্ষা এবং বছরে দুইবার নতুন জামা বিতরণ করা হয়।

বিস্তারিত...

কুড়িগ্রামে রান্নাঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সাহেরা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে পৌরসভার রামদাস ধনিরাম এলাকার শহরের বিজ্ঞান প্রযুক্তি কলেজের সামনে নিজবাড়ির রান্না ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার নুরুজ্জামান মিয়ার স্ত্রী এবং সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪