৭১-এর এই দিনে নেত্রকোণা শহরকে হানাদারমুক্ত করতে বীর মুক্তিযোদ্ধারা শহরের চারদিক ঘিরে ফেলেন। মুক্তিযোদ্ধাদের চতুর্মুখী আক্রমণের মুখে হানাদার বাহিনী পিছু হটে। শহর ছেড়ে পালিয়ে যাওয়ার পথে মোক্তারপাড়া ব্রিজসংলগ্ন কৃষি ফার্মে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক হানাদারদের মরণপণ সম্মুখযুদ্ধ হয়। মুক্ত হয় নেত্রকোণা। উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে অদম্য নারীদের সংবর্ধনা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যশোরের অভয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন হয়েছে। অভয়নগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৯ ডিসেম্বর(মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা এমন প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে
যশোরে নাদিরা আক্তার নদী (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রীর গাছে ঝুলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। এই মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। মৃতের পরিবারের সদস্যদের দাবি, প্রতারক প্রেমিক ও তার পরিবারের লোকজন নদীকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে। অন্যদিকে যে বাড়ির গাছ থেকে লাশ উদ্ধার হয়েছে সেই বাড়ির লোকজনের দাবি সে আত্মহত্যা করেছে।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মুক্তিপনের দাবিতে সাত জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। রবিবার (৭ ডিসেম্বর) আত্মসমর্পনকৃত জলদস্যু ডন বাহিনীর পরিচয়ে স্বশস্ত্র ১০ জন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ এলাকার হাঁসখালী, চেলাকাটা, হেতালবুনি খাল থেকে তাদের অপহরণ করে।
“মনোনয়ন ঘোষণার আগে মনোনয়নপ্রত্যাশীরা বলেছেন, ধানের শীষ প্রতীক যে পাবে আমরা তার সাথেই থাকবো। কিন্তু মনোনয়ন ঘোষণার পর এখন কেন বলছেন ‘এ মনোনয়ন মানি না’? — এমন প্রশ্ন তুলেছেন বাউফল বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি শহিদুল আলম তালুকদার।
লক্ষ্মীপুরে এক সপ্তাহ বিরতির পর আবারও অবৈধ ইটভাটায় অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জের মহানগর ইটভাটায় অভিযান চালিয়ে পুরোপুরি ভাটা গুড়িয়ে দেওয়া হয়।
পরিচ্ছন্ন জেলা গড়তে এবং জনদুর্ভোগ কমাতে ঝিনাইদহে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন ঝিনাইদহের স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস–২০২৫ উপলক্ষে রাঙ্গামাটিতে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
লীয় শৃঙ্খলা ভঙ্গ ও আপত্তিকর বক্তব্যের অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের মনোনয়ন প্রত্যাশী মুফতি মনির হোসাইন কাসেমীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দল। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
আমাদের ধর্মীয় শিক্ষায়, সামাজিক শিক্ষায়, পারিবারিক শিক্ষায় ঘাটতি আছে। যার কারণে প্রত্যেক জায়গাতেই কমবেশি দুর্নীতি হয়ে থাকে। সুযোগ পেলেই ক্ষমতার অপব্যবহার করি। এখন থেকে যার যার জায়গা থেকে আমরা খারাপ প্র্যাকটিস করব না।
ফরিদপুর জেলার ভাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জের কাজিপুরে জেলা জামায়াতের আমির ও দলটির সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনের প্রার্থী মাওলানা শাহিনুর আলমের গাড়ি বহরে হামলা চালিয়েছে বিএনপি নেতা-কর্মিরা। এতে অন্তত ১৫ জামায়াত নেতা-কর্মি আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল।
পঞ্চগড়ে শীতের তীব্রতা যেন প্রতিদিনই নতুন রূপ নিচ্ছে। ডিসেম্বরের শুরু থেকেই উত্তরবঙ্গজুড়ে যে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছিল, তার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দেশের শীতলতম স্থান তেঁতুলিয়া। টানা চার দিন ধরে এখানকার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই আটকে আছে। দিনের শুরুতেই হিমেল বাতাস আর শিরশিরে ঠান্ডায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে।