জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন এনেছে । রোববার (৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
মৌনতা এক অদ্ভুত সম্মোহন। শোনো। আড়ালে মানুষ মূলতই মানুষের কথা বলে।বলতে বলতে সেও একদিন মানুষ হয়ে ওঠে। পরাজিত সময়ের সঙ্গে থেকেও নিশ্চুপ মানুষ। সে পায়ের পায়চারি ভালোবাসে,হাতের স্বাধীন মুদ্রাকৌশল ভালোবাসে; স্পর্শের মতোন হিংস্রতা ভালোবাসে। নির্লজ্জ আহবান এড়িয়ে সে মানুষ হয়ে ওঠে।একা মানুষ।
জ্বর হলেই নিকটস্থ হাসপাতালে গিয়ে ডেঙ্গুর পরীক্ষা করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরীক্ষায় ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হলে অনতিবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার অনুরোধও করা হয়েছে।
এখন থেকে ভারত ভ্রমণের আগে অনলাইনে আগমন ফরম পূরণ করতে হবে। এমনিতে ভিসা জটিলতা আবার নতুন করে অনলাইনে ফরম পূরণ আরো একটি হয়রানি ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন পাসপোর্টধারীরা।
ঠাণ্ডা লাগলে নানারকম শারীরিক জটিলতা দেখা দেয়। সাধারণ সর্দি-জ্বর, কাশি থেকে শ্বাসকষ্ট ও নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। ঠাণ্ডাজনিত সমস্যার ধকল সইতে না পেরে প্রতি বছরই মারা যায় বহু শিশু ও বয়ষ্ক মানুষ। মূলত শরীরে যখন রোগপ্রতিরোধ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়ে তখন সামান্য কারণেও মানুষের মৃত্যু হতে পারে। তাই জীবন বাঁচাতে প্রয়োজন শরীরে শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা।
বেড়াতে গেলে ঝর্নার সামনে ছবি তোলা সম্ভব, কিন্তু সেলফি বা ভিডিয়ো শুট অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পাথর টপকে লাফ দিতে, ঝর্নার জল ছিটিয়ে দিতে মন চাইলে, সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করা কতোটা কঠিন তা একলা যাত্রীরা ভালোই জানেন।
সমাজমাধ্যমে মাঝেমধ্যেই নানা ধরনের ডায়েট পরিকল্পনা ভাইরাল হয়ে যায়। সম্প্রতি তেমনই আলোচনায় এসেছে ‘১৮-১০-৮-৪-১’ নামের একটি ডায়েট প্ল্যান।
ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় জনবল নিয়োগে আবেদন চলছে। ৫ ক্যাটাগরির পদে মোট ১২৪ জনকে নিয়োগে আবেদনের সুযোগ আছে আর ১ দিন। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। ৮ সেপ্টেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৫অক্টোবর আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন
মানসিক চাপ, নিয়ম মেনে না খাওয়া, অনিয়মিত ঘুমসহ ইত্যাদি নানা কারণে মাইগ্রেনের ব্যথা হতে পারে। এ ছাড়া সারা দিনের কাজের চাপ মাথা ব্যথার কারণ হয়ে ওঠে।
এক সপ্তাহ আগে দেশের চিত্রশিল্পী ফরিদী নুমানের উদ্যোগে বাংলাদেশের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের একটি দলের সঙ্গে সুন্দরবনে গিয়েছিলাম। ফাইবার বডির ছোট জাহাজ গাঙচিল থেকে নেমে ছোট নৌকায় সুন্দরবনের সরু খালগুলোতে ডুকতেই আমার চক্ষু কপালে ওঠার দশা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোনীত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোটের’ সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী সাঈদ বিন হাবিব বলেছেন, আমরা ৫ আগস্টের আগে এবং পরে শিক্ষার্থীদের সব যৌক্তিক আন্দোলনে পাশে ছিলাম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের নির্বাচন ঘিরে ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ। ৩৫ বছর পর ভোট আয়োজনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা, শিক্ষার্থীদের আলোচনায় নির্বাচনি উত্তেজনা ছড়িয়ে পড়েছে সর্বত্র।
আজ বুধবার শারদীয় দুর্গোৎসবের মহানবমী। নবমীতেই দেবী দুর্গা তীব্র লড়াইয়ের মাধ্যমে অসুর বিনাশ করেন। মহিষাসুর বধের এই বিজয় দিবসটি তাই দেবীভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবী এই দিনে ভক্তদের মনোবাসনা পূরণ করেন। সে কারণে এই দিনের প্রধান ধর্মীয় আচার হলো অসুরবিনাশী দেবীকে অঞ্জলি নিবেদন। ভক্তরা ফুল হাতে দেবী পদে এই অঞ্জলি নিবেদন করেন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ঘোষণা করা হয়েছে।