তোমার কোলে জন্ম নিয়ে ধন্য মাগো আমি, তোমার বুকের আলো বাতাস সোনার চেয়েও দামী।
বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে লিভারের রোগ, বিশেষ করে ফ্যাটি লিভার। অ্যালকোহল না খেলেও অসংখ্য মানুষ এ সমস্যায় ভুগছেন। পরিসংখ্যান বলছে, বিশ্ব জনসংখ্যার প্রায় ৩০% মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই হার ৪০%-এরও বেশি।
১৯৭২ সালের পর থেকে সদ্য স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রে যখন ক্রমবর্ধমানভাবে অস্বাভাবিক মৃত্যু ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছিল। ঠিক তখই প্রখ্যাত বাম রাজনীতিক ও সাংবাদিক নির্মল সেন প্রশ্ন তুলেছিলেন যে এমন একটি দেশে স্বাভাবিক মৃত্যুর জন্যও প্রার্থনা করতে হবে কিনা ? সেই সময়টা তিনি কলাম লিখেছিলেন "স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই" । এই স্লোগানটি শুধুমাত্র নির্মল সেনের ব্যক্তিগত উদ্বেগ ছিল না, বরং এটি সাধারণ মানুষের উদ্বেগ ও হতাশারও প্রতিচ্ছবি ছিল
সুগার হলে চিনি বাদ, তবে ফল নয়। অনেক মিষ্টি ফলই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এমন কোন ফল নিয়মিত খাদ্যতালিকায় রাখতে পারেন?
জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, এনসিপির জন্য প্রতিদিনই হতাশার খবর আসছে। সর্বশেষ রাজশাহীর এনসিপি’র যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা পদত্যাগ করেছেন। এগুলোর একটা প্রভাব আছে। ডাকসু নির্বাচনে পরাজয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজমকে কৃষি মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব কর্তৃক জেলখাটানোর হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।
১৯৬২ সালের ১৭ই সেপ্টেম্বর ঐতিহাসিক শিক্ষা দিবস। শিক্ষার অধিকার আদায়ে এই দিনেই ঢাকার রাজপথে তৎকালীন পাকিস্তানী শাসকগোষ্টির পুলিশের গুলিতে জীবন উৎস্বর্গ করেছিল মোস্তফা ওয়াজিল্লাহ, বাবুল প্রমুখ ছাত্র নেতারা। পাকিস্তানের সামরিক শাসক ফিল্ডমার্শাল আইয়ুব খানের শাসনামলে শরীফ কমিশনের নেতৃত্বে একটি শিক্ষানীতি প্রনয়ণ করা হয়েছিল।
নেপালের প্রধানমন্ত্রীও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। তবে সেখানে স্টুডেন্টরা পলিটিক্যাল পার্টি করতে যায়নি। ছাত্ররা দল না করলে অভ্যুত্থানের চেতনা নষ্ট হয়ে যাবে এমন বয়ান ওঠেনি। বরং তারা পড়ার টেবিলে ফিরে গেছে। সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলের একটি টক শোতে এসব কথা বলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।
মগের মুল্লুকের মতো মবের মুল্লুক নামে আরো একটি কুখ্যাত বাগধারার কবলে পড়েছে দেশ বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলামিস্ট গোলাম মাওলা রনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল প্রায় নিরঙ্কুশ জয় অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম তারা এমন সাফল্য পেয়েছে। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, বিজয়ীদের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান কয়েক হাজারেরও বেশি।
কোলেস্টেরল বেড়ে গেলে সেটিকে অবহেলা করলে চলবে না।
বাংলাদেশের সড়ক দুর্ঘটনা নিয়ে প্রায় প্রতিদিনই খবর থাকে। বিশেষ করে দূরপাল্লার দ্রুতগতির বাস দুর্ঘটনার খবর এখন যেন অস্বাভাবিক কিছু নয়, বরং দুঃখজনক এক দৈনন্দিন বাস্তবতা। একেকটি দুর্ঘটনা ঘটলেই কয়েক মিনিটের মধ্যে বহু পরিবার স্বজনহারার বেদনা নিয়ে অন্ধকারে নিমজ্জিত হয়। আর যারা বেঁচে যান, তাদের অনেকে আজীবন পঙ্গুত্ব বরণ করেন।
সকাল নটা। বাসার সকলের খাওয়া শেষ। গৃহকর্তা মনির সাহেব অফিসে চলে গেছেন। নয় বছর বয়সী কাজের মেয়ে ফুলে ওয়াশরুমে ময়লা থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে। পেটে তার প্রচণ্ড ক্ষিদে। এজন্য দ্রুততার শেষ নেই। প্লেট বাটিগুলো ধোয়া শেষ করলে তাকেও খেতে দেয়া হবে।
কেউ কেউ আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিশে তাদের সম্পত্তি-ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি এসব ব্যক্তিদের সতর্ক করে বলেন, আওয়ামী লীগ কোনো দিন ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না।