চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হতে পারে বিএনপির জাতীয় কাউন্সিল। আর সেই কাউন্সিলেই দলের বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব পদে থাকছেন না—এমন ইঙ্গিত তিনি নিজেই গণমাধ্যমকে অনেক আগেই দিয়েছিলেন। ফলে নতুন মহাসচিব কে হচ্ছেন, তা নিয়ে বিএনপির অভ্যন্তরে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে।
মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়নসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নয় দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
রংপুরের মানুষ রাজনৈতিক বাস্তবতা না বুঝে বারবার ভিন্ন দলকে সমর্থন করায় পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, রাজনৈতিক বাস্তবতা না বুঝে জাতীয় পার্টি ও জামায়াতকে সমর্থন করায় এ অঞ্চলের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে যে নির্যাতন চালিয়েছে এবং দলটিকে ক্ষমতা থেকে সরাতে বিএনপিকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেই বাস্তবতায় আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই।
পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার ফিরে আসার আর কোনো সুযোগ নেই। তিনি এমন অপকর্ম করেছেন যে, তাকে শুধু ফ্যাসিস্ট নয়, অনেকেই এখন মাফিয়া বলছেন।
রুহুল কবির রিজভী দাবি করেছেন, দেশে গ্যাস, হাম, ডেঙ্গুসহ বিভিন্ন সংকট মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
আরেকটা বিপ্লব সন্নিকটে জানিয়ে দেশবাসীকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বুধবার (৫ আগস্ট) গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গে
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এটি দেখে মনে হতে পারে জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয়নি বরং বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ সময় আদালত চত্বরে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন ছাত্রদলের কয়েকজন বিক্ষুব্ধ কর্মী।
বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী। ছবি: ভিডিও থেকে নেওয়া
জুলাই গণঅভ্যুত্থান অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে চিরকাল প্রেরণা জোগাবে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ শীর্ষ নেতৃদ্বয় বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিক-নারী-যুবক-ছাত্রদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। তারা অভ্যু
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পরিণতি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চেয়ে খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। মঙ্গলবার (৪ আগস্ট) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি হুঁশিয়ারি দেন।