দেশে এখনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত পরিবেশ তৈরি হয়নি বলে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে তাকে অ্যাপোলো হাসপাতাল থেকে নিউটাউনের বাসায় নিয়ে যাওয়া হয়।
সাবেক প্রধানমন্ত্রী,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রেরিত শোকবার্তা বিএনপির
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে নতুন রাজনৈতিক পরিস্থিতি ও সুযোগকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকার ও বিরোধী দল সকলকে মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বামদলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে যুক্তফ্রন্টের পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানানো হয়। এছাড়া সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও দেশ
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘গোলামীর রাজনীতি নয়, এগারো দলীয় জোট আজাদির হয়ে কাজ করবে। আজও ওসমান হাদির খুনিদের ট্রেস করতে পারেনি সরকার। ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে আমরা শুরু করলাম। এগারো দলীয় জোট আজাদির জোট হয়ে কাজ করবে, আমরা গোলামীর রাজনীতি করব না।
দীর্ঘ প্রায় দুই দশক পর বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়া সফরে আসবেন। জেলা বিএনপির দায়িত্বশীল দুই নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যবসাবান্ধব দল হিসেবে বিএনপির ওপর ব্যবসায়ীদের আস্থা রয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
আগামী দুই-এক দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারপার্সন পদে অধিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। এর আগে, দুপুরে সিলেট সফরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে তিনি হযরত শাহজালাল ও হযরত শাহপরান
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জোট করেছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। তাদের মধ্যে আসন ভাগাভাগির আলোচনা এগিয়ে চললেও নির্বাচনে জিতলে কে প্রধানমন্ত্রী হবেন, সে বিষয়ে কোনো সমাধান এখনো হয়নি। তবে বিষয়টি বর্তমানে প্রাধান্য পাচ্ছে এই দুই দলের আলোচনার টেবিলে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে বিএনপি যুগপৎ আন্দোলনের শরীকদের সঙ্গে জাতীয় সরকার গঠন করবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে যারা পদত্যাগ করেছেন তাদের সঙ্গে দলের পক্ষ থেকে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন। রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে দেশের শিল্প, বাণিজ্য ও রপ্তানিখাতের শীর্ষস্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা অংশ নেন। উপস্থিতদের মধ্যে রয়েছেন,ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএমের চেয়ারম্যান আলীহোসেইন আকবরআলী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও এ কে আজাদ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিটিএমএর সাবেক
বিএনপি নির্বাচনী প্রচারণায় কথায় বা কাজে কিছু গোপন রাখতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠকের পর রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানের নির্বাচনী প্রচারণা কার্যক্রম অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় কিছু রিটার্নিং অফিসারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, কোনো