বিসিবি পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন হয়েছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। কিন্তু গতকাল (৬ অক্টোবর) বিসিবির নির্বাচনের পর রাতেই সিদ্ধান্ত বদলায় এনএসসি। আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার কারণে ইসফাকের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তাঁর জায়গায় করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে আজ বিসিবির পরিচালকের পদে মনোনয়ন দিয়েছে এনএসসি।
বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ধুনট উপজেলা। মঙ্গলবার ফাইনালে বগুড়া সদর উপজেলাকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জেতে ধুনট।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে ৬ অক্টোবর। নির্বাচনের আগে নানা আলোচনা-সমালোচনা থাকলেও, নতুন পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল মনে করেন—এ ধরনের বিতর্ক সব দেশেই নির্বাচন ঘিরে হয়ে থাকে। তবে, নির্বাচন শেষ, এবার সময় বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার।
নারী ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ভারতের গৌহাটিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে।
নতুন করে বিসিবি সভাপতি হয়ে রাতেই পাঁচ তারকা হোটেলে জনাকীর্ণ সংবাদ সম্মেলন করতে হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। হাসিমুখে সামনের চার বছর কীভাবে চালাবেন তারও ইঙ্গিত দিয়েছেন।
রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। মনোনয়ন দাখিলের শেষ সময় শেষে জানা গেছে, সভাপতি পদে তিনি একমাত্র প্রার্থী ছিলেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরবর্তী মেয়াদে বিসিবির এ পদে নির্বাচিত হয়েছেন তিনি। অন্যদিকে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ।
য়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার বার্নার্ড জুলিয়েন মারা গেছেন। রোববার (৫ অক্টোবর) উত্তর ত্রিনিদাদে অবস্থিত ভ্যালসেইনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই অলরাউন্ডার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী। গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে গত ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরু করেন হাভিয়ের ক্যাবরেরা।
নানা নাটকীয়তা, বয়কট ও প্রার্থী প্রত্যাহারের পর অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন। আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ভোট গ্রহণ শুরু হয়।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বাংলাওয়াশ করেছে টাইগাররা। রবিবার ( ৫ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শেষ টি-টোয়েন্টিতে সোহান হাসানের অপরাজিত ৬৪ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে ১৮ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
মাত্র এক সপ্তাহ আগেও লা লিগার শীর্ষে ছিল বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের দলটি তখন ফর্মে, আত্মবিশ্বাসে উজ্জ্বল। কিন্তু সময়ের ব্যবধানে সবকিছুই যেন উল্টে গেল।
সাদা বলের ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও এখনো আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা হয়নি বাংলাদেশের। রবিবার শারজায় তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও টি-টোয়েন্টিতে এসেছে সেই সুযোগ। বাংলাওয়াশের লক্ষ্যে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক।
ভক্ত-সমর্থকদের আশা ছিল এবারের বিসিবি নির্বাচন হবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে তামিম ইকবালসহ বেশ কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় অনেকটাই জৌলুস হারিয়েছে আসন্ন এই নির্বাচন। সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিমের সঙ্গে মনোনয়ন প্রত্যাহার করেন আরও ১৫ জন প্রার্থী।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ইতোমধ্যে জিতে নেওয়ার পর আজ রাতে শারজায় সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তবে দলের সদস্য সৌম্য সরকার ভিসা না পাওয়ায় শারজা যেতে পারেননি এবং সিলেটে থেকেই খেলছেন। তিনটি ম্যাচ মিস করার পর আজ খুলনার হয়ে ঢাকার বিরুদ্ধে ১৯ বলে ২৪ রান করে দলকে ১৮৭ রানের লক্ষ্য দিয়েছে সৌম্য।
ঢাকার ক্লাবগুলোর বড় অংশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন স্থগিত ও নতুন নির্বাচনী প্রক্রিয়া শুরুসহ তিন দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি জমা দিয়েছে।