| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কাপাসিয়ায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী,সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবিকৃত নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং এবং ১৪তম গ্রেডে পদোন্নতিসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের মতো গাজীপুরের কাপাসিয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছেন স্বাস্থ্য সহকারীরা।

বিস্তারিত...

কুড়িগ্রামে বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন পরিষদ চত্বরে আজ শনিবার(৪ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ। এই মেডিকেল ক্যাম্পে ইউনিয়নের প্রায় এক হাজার রোগী স্বাস্খ্য সেবা নেয়। দুঃস্খ মানুষদের চিকিৎসার পাশাপাশি ফ্রি ঔষধ বিতরণ করা হয়।

বিস্তারিত...

মুজিবনগরে খুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন মুগলি খাতুনের

অন্যের বাঁশ বাগানের নিচে ছোট্ট একটা বেড়ার ঘর। মাথার উপরে জরাজীর্ণ কয়েকটি টিন। রোদ বৃষ্টি যেন নিত্যসঙ্গী। এই খুপড়ি ঘরে কেটে গেছে ১৬টি বছর। সংসারের জিনিসপত্র বলতে কিছু বাটি-ঘটি আর ছেঁড়াছোটা পোষাক। একটা সময় অন্যের বাড়িতে কাজ করে জীবীকা নির্বাহ করতেন। সেই আয়ের টাকা দিয়ে ছোট ভাইদের বড় করেছেন। এখন শরীর চলে না। তাই ভাইয়েরাও আর দেখে না। পিতার ভিটায় জায়গা পর্যন্ত হয়নি।

বিস্তারিত...

পলাতক ডাকাত সরদার গ্রেপ্তার

শনিবার সকাল আনুমানিক ৫টা ২০ মিনিটে র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও অস্থায়ী র‌্যাব ক্যাম্প ভোলার যৌথ আভিযানিক দল কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ ও লেফটেন্যান্ট রিফাতের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তের নিজ বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কামাল হোসেন একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূল অভিযুক্ত। মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী শহিদুল মাতব্বর (৫৮) নামের এ

বিস্তারিত...

১ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান বিষয়ে অলিম্পিয়াড

চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান বিষয়ে অলিম্পিয়াড। এতে জেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। শনিবার (৪ অক্টোবর) সকালে চাঁদপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে এই অলিম্পিয়াডের আয়োজন করে বিজ্ঞান বেজ। সার্বিক সহযোগিতায় ছিলো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব।

বিস্তারিত...

গাজীপুরে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি: নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার

নাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের সময় গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে নৌকাডুবিতে দুই শিশু নিখোঁজের ঘটনায় তন্ময় (১০) নামে আরো এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ঘাটাখালি নদীর বরিয়াবহ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

কালিহাতীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিশোরের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের জোয়াইর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শাহীন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত শাহীন বীরবাসিন্দা গ্রামের প্রবাসী আব্দুল্লাহর ছেলে। সে মায়ের সঙ্গে নানা বাড়ি জোয়াইর গ্রামে বসবাস করত।

বিস্তারিত...

৬ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা

রিপোর্টার্স২৪ ডেস্ক : চাকরিতে পুনর্বহালসহ ৬ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে চাকরিচ্যুত ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। এতে যানচলাচল বন্ধ রয়েছে।

বিস্তারিত...

জুম্ম ছাত্র-জনতা আট দফার বাস্তবায়ন চায়

আজ শনিবার সকালে খাগড়াছড়িতে ডাকা অবরোধ কর্মসূচি স্থগিতের পর এবার প্রত্যাহার ঘোষণা করেছে জুম্ম ছাত্র-জনতা। সংগঠনটির ফেসবুক পেজ থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংগঠনটি। জুম্ম ছাত্র-জনতা জানায়, খাগড়াছড়ি ও গুইমারায় সংঘটিত ঘটনায় জেলা পরিষদ চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধিদের দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ায় মদ্যপানে ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন- উপজেলার মির্জাপুর গ্রামের শ্রীনিবাস মালাকার (৭০) ও সৌরভ দাস (১৭)।

বিস্তারিত...

নোয়াখালীতে কিশোরকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে আরমান হোসেন বিজয় (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিক হত্যাকান্ডে জড়িতদের নাম জানাতে পারেনি। শনিবার (৪ অক্টোবর) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে নতুন ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

নিখোঁজ রাজমিস্ত্রির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে ইউছুফ হোসেন (৪৫) নামে এক রাজমিস্ত্রির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দালাল বাজার-পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন। নিহত ইউছুফ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গৌপীনাথপুর গ্রামের হাবিব উল্যাহ হাজী বাড়ির আবুল কাশেমের ছেলে।

বিস্তারিত...

বেনাপোলে অপহৃত কিশোর ৩ দিন পর উদ্ধার

যশোরের বেনাপোল থেকে অপহৃত কিশোর মটর মেকানিক ইদ্রিস আলীকে তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় অপহরণকারীরা তাকে একটি প্রাইভেটকারে করে এনে যশোর মহাসড়কে ফেলে রেখে যায়।ইদ্রিস আলী (১৬) বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে। পুলিশ জানায়, গত মঙ্গলবার (৩

বিস্তারিত...

শার্শায় বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

শোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের বহিষ্কৃত যুবদল নেতা আসাদুল ইসলাম আসাদের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষিতার পরিবার গরিব হওয়ার কারণে লম্পট আসাদ তাদের ঘটনাটি পুলিশকে না জানানো এবং ধামাচাপা দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামে। অভিযুক্ত আসাদ গোকর্ণ গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪