| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

খাগড়াছড়ির অবরোধ প্রত্যাহারের ঘোষণা

খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণের অভিযোেগে চারদিন ধরে যে অবরোধ পালন করা হয়, সেই অবরোধ গত ৩০ সেপ্টেম্বর স্থগিত করার পর এবার পুরো প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। শনিবার সকালে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিস্তারিত...

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস

রিপোর্টার্স২৪ ডেস্ক : দুপুরের মধ্যে দেশের আট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

আবারও জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবারও সমালোচনা করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।

বিস্তারিত...

আওয়ামী লীগ গেছে যেই পথে, জাতীয় পার্টি যাবে সেই পথে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ গেছে যেই পথে, জাতীয় পার্টি যাবে সেই পথে।

বিস্তারিত...

খুলনায় ছেলের হাতে বাবা খুন

খুলনায় নেশার জন্য দাবি করা টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ছেলে আবু বকর লিমন প্রথমে শ্বাসরোধ ও পরে ধারালো বঁটি দিয়ে পিতা লিটন খানকে গলা কেটে হত্যা করেছে।

বিস্তারিত...

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন।

বিস্তারিত...

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

বাগেরহাটে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। নিহত এ এস এম হায়াত উদ্দিন (৪২) দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। তার বাড়ি বাগেরহাট পৌর শহরের উত্তর হাড়িখালি এলাকায়। সম্প্রতি অনুষ্ঠিত বাগেরহাট পৌর বিএনপির সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন হায়াত উদ্দিন। তবে তিনি পরাজিত হন। এর আগে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি।

বিস্তারিত...

তারেক রহমান কৃষি ও কৃষকের কল্যাণে বৈপ্লবিক পরিবর্তন আনবেন: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , শহীদ জিয়ার পদাঙ্ক অনুস্মরণ করে তারেক রহমান কৃষি ও কৃষকের কল্যাণে বৈপ্লবিক পরিবর্তন আনবেন । শুক্রবার বিকেলে হালুয়াঘাটের ধারা বাজারে গণ সংযোগ কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপির আগামী সরকার প্রান্তিক কৃষকদের “ ফার্মার্স কার্ড”এর মাধ্যমে একটি ফসলের উৎপাদন খরচ , সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় এবং ঝুঁকি বিবেচনায় শস্য,পশু,মৎস্যএবং পোলট্রি বিমা চালু করবে ।

বিস্তারিত...

গুইমারায় রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের মাঝে রিজিয়ন কমান্ডারের আর্থিক সহায়তা প্রদান

গত ২৮ সেপ্টেম্বর একদল সন্ত্রাসীর দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত রামসু বাজার এলাকা পরিদর্শন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে তিনি প্রায় ১০ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন । এর আগে তিনি মারমা সম্প্রদায়ের নেতৃস্থানীয়দের সাথে মত বিনিময় করেন

বিস্তারিত...

রাতে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে রাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেসঙ্গে এসব জেলায় বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বিস্তারিত...

আগামী জানুয়ারিতেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে ৩ দফা কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ। সেই সাথে ২০২৬ সালের জানুয়ারিতেই প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু হবে এবং ১০ বছর মেয়াদি এই প্রকল্পের প্রথম পর্যায়ের ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ১৫০ কোটি টাকা।

বিস্তারিত...

বগুড়া সাংস্কৃতিক পরিষদের শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টায় বগুড়া সাংস্কৃতিক পরিষদ মহানগর শাখার শিল্পী সমাবেশ শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সৈয়দ মোস্তফা কামালের সভাপতিত্বে ও সেক্রেটারী শরিফুল ইসলাম সবুজের পরিচালনায় সমাবেশে শিল্পী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বিস্তারিত...

মাসব্যাপী স্বেচ্ছাশ্রমে জনসেবায় লালমনিরহাট জেলা যুবদল

মাসব্যাপী স্বেচ্ছাশ্রমে জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে লালমনিরহাট জেলা যুবদল। বৃক্ষরোপণ, রাস্তার পাশের আগাছা পরিষ্কার ও ক্ষতিগ্রস্ত কাঁচা-পাকা রাস্তা মেরামতের মতো কার্যক্রমে নিজেদের অর্থ ও শ্রম ব্যয় করে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি।

বিস্তারিত...

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, আহত অন্তত ২০

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন বাস যাত্রী। শুক্রবার (৩ অক্টোবর) ভোরের দিকে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

বিস্তারিত...

গাইবান্ধায় ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ, হাসপাতালে ভর্তি ৫

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪