গাইবান্ধা কেন্দ্রীয় কারাগারের আবু বক্কর সিদ্দিক (৭০) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ রোয়িং ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার নির্ধারিত স্থান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌ-বন্দর সংলগ্ন বড়াল নদী পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
শেরপুরে জেলা পুলিশের বিশেষ শাখার কার্যক্রম বার্ষিক পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। এ উপলক্ষে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে রেঞ্জ ডিআইজি জেলার পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এসময় রেঞ্জ ডিআইজিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল।
গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ সময় ফায়ার সার্ভিসের চার সদস্যসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকায় একটি পোশাক কারখানার সেমি পাকা টিনশেড কেমিক্যালের গুদামে এ ঘটনা ঘটে।
শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা বাজারে ওই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।
বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলায় বাসচাপায় আব্দুল কাদের (৩৬) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাহিলাড়া এলাকায় লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। তবে বাসের কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। বাস যাত্রীরা সবাই অক্ষত রয়েছেন।
চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার কেঁওচিয়া ইউনিয়ন এলাকা থেকে এক ব্যক্তিকে প্রাইভেটকারের ভেতর থেকে ৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে খুনি বটতল এলাকা থেকে মো. রিয়াজ উদ্দিন (৩৬) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি হাটহাজারী থানার ফতেয়াবাদ এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে।
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্মিত বহুতল ভবন ও হলরুমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবন ও হলরুম উদ্বোধন করেন।
লক্ষ্মীপুরে বিকাশ ও নগদ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। তারা হলেন ফয়েজ হোসেন, মো. হৃদয়, মো. সোহেল ও শিহাব উদ্দিন। তাদের কাছ থেকে নগদ অর্থসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জে চেকের মামলায় ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো.ইউসুফ চৌধুরীকে (৪৪) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে এ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২২সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।
কক্সবাজারের টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানায় বিজিবি-র্যাব যৌথ অভিযান চালিয়ে ৮৪ জন মালয়েশিয়াগামীকে উদ্ধার করেছে। এ সময় মানব পাচারকারীর চক্রের সদস্যরা গুলি চালায়। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
দেশের ৩২টি শহরে বাসিন্দাদের সুপেয় পানি সরবরাহ করার জন্য পানি সরবরাহ প্রকল্প শুরু করে আওয়ামীলীগ সরকার। এরই ধারাবাহিকতায় ২০১৯-২০ অর্থবছরে ২৪ কোটি টাকা ব্যয়ে শ্রীপুর পৌরসভার এই প্রকল্পের কাজ শুরু করে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সুদীর্ঘ নয়মাস যাবৎ নিজ বসতবাড়িতেই অবরুদ্ধ পঞ্চাশোর্ধ বিধবা নারী শামসুন্নাহার। মই এবং গাছ বেয়ে দেয়াল টপকে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে বিধবা নারী ও তার পরিবার। আধুনিকতার এই যুগেও এ যেনো মানবেতর জীবনযাপনের এক প্রকৃষ্ট উদাহরণ। এমনকি বসতভিটা ছেড়ে চলে যাওয়ার জন্য মা ও ছেলের উপর নির্যাতন করছে স্থানীয় প্রভাবশালীরা ।
নোয়াখালীর বেগমগঞ্জে প্রশিক্ষণ প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম রাজিব হোসেন (২০) উপজেলার জিরতলী ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী টু মাইজদী সড়কের কাজী নগর গ্রামের সর্দার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।