| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দুধকুমার নদের ভাঙনে নিঃস্ব শতশত পরিবার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম এলাকায় দুধকুমার নদের ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। নতুন সুইচগেট থেকে পাঁচমাথা পর্যন্ত দীর্ঘ এলাকায় ভয়াবহ ভাঙনে বসতভিটা, মসজিদ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে শতশত পরিবার।

বিস্তারিত...

ময়মনসিংহ সিটিতে মোট ৯২টি পূজা মণ্ডপে দুর্গোৎসব হবে

সোমবার (২২ সেপ্টেম্বর) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মোখতার আহমেদ।

বিস্তারিত...

বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল হক (৩৪) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার রাত ১০টার দিকে উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের চৌমহনী বাজারে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের খোঁয়াজখামার এলাকার মোতালেব আলীর ছেলে। জানা গেছে, আসাদুল হক কয়েক বছ

বিস্তারিত...

ময়মনসিংহের তারাকান্দা -ধৌবাউড়া সড়কে সীমাহীন দু্র্ভোগ

ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়া। জেলা সদরে চলাচলের একমাত্র আঞ্চলিক সড়ক এটি যা বর্তমানে মৃত্যুফাদে পরিনিত হয়েছে।গর্ত খানাখন্দে থাকায় বেহাল দশায় রয়েছে সড়কটি । চলাচলে দু্র্ভোগে পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন চালকদের। দ্রতই নষ্ট হচ্ছে ছোট বড় যানবহনের যন্ত্রাংশ।

বিস্তারিত...

চাটমোহরে কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি তুহিনের মতবিনিময়

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় চাটমোহর উপজেলার ফৈলজানা হাইস্কুল মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

চাটমোহরে সরকারি রাস্তা ও ক্যানেল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

পাবনার চাটমোহর উপজেলার আনকুটিয়া গ্রামে সরকারি জায়গা ও পানি নিষ্কাশনের ক্যানেল জবরদখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এতে করে যে কোন মূহুর্তে ক্যানেলটি বন্ধ হয়ে আনকুটিয়া বিলের প্রায় দেড়শত বিঘা জমি জলাবদ্ধতার শিকার হবে।

বিস্তারিত...

আদালতের নিরাপত্তা ভেদ করে পালালেন জোড়া খুনের আসামি

আদালতের মত কড়া নিরাপত্তাবেষ্টিত এলাকায় ঘটলো রীতিমতো চাঞ্চল্যকর এক ঘটনা। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে যায় আলোচিত জোড়া খুন ও ডাকাতি মামলার আসামি রফিকুল ইসলাম (৪০)।

বিস্তারিত...

আবিদুর রহমান সোহেল ফুটবলের চূড়ান্ত পর্বে ২০নং ওয়ার্ড

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট ২০২৫” এর মানিকচক ভেন্যুর চ্যাম্পিয়ন হয়েছে ২০নং ওয়ার্ড। সোমবার বিকেলে মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে ১৯নং ওয়ার্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ২০নং ওয়ার্ড।

বিস্তারিত...

কচুয়ায় সড়কের পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুরের কচুয়ায় অভিযান চালিয়ে সড়কের দুইপাশে নির্মিত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিশ্বরোড এলাকার সুলতানা পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু করে কড়ইয়া ব্রিজ পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সড়কের পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিস্তারিত...

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গাবতলী উপজেলার জয়

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সোমবারের খেলায় গাবতলী উপজেলা ট্রাইবেকারে ৫-৪ গোলে শিবগঞ্জ উপজেলাকে পরাজিত করেছে ।

বিস্তারিত...

চরভদ্রাসনে বৃক্ষমেলা ২৫ এর উদ্বোধন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে । সোমবার দুপুর ১২ টায় দুই দিন ব্যাপী বৃক্ষ মেলা-২০২৫ খ্রিঃ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিস্তারিত...

২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

দুই বছর পর উৎসব মূখর পরিবেশে চাঁদপুরে ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা দল। এতে ২-১ গোলে ফরিদগঞ্জ মতলব দক্ষিণ উপজেলাকে পরাজিত করে।

বিস্তারিত...

মেয়ের পরকীয়া ধরে ফেলায় জামাতাকে দাওয়াত দিয়ে হত্যার অভিযোগ

বরিশালের বাবুগঞ্জে মেয়ের পরকীয়ায় ধরে ফেলায় জামাতাকে দাওয়াত করে ডেকে এনে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। উপজেলার মাধবপাশা ইউনিয়নের লাফাদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জামাতা মো. সাগর হাওলাদার ওই গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে এবং পেশায় তিনি বরিশাল নগরীর কাউনিয়া বিসিকে ঝুটমিলের শ্রমিক ছিলেন।

বিস্তারিত...

টানা বৃষ্টিতে বরিশাল নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা

টানা বৃষ্টিতে বরিশালে নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এতে নগরীর অনেক সড়ক তলিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, একটানা বৃষ্টিতে নগরীর বটতলা নবগ্রাম রোড, মুন্সিগ্যারেজ, বগুড়া রোড, কালিবাড়ি রোড, পলিটেকনিক রোড ও ভাটিখানাসহ বেশিরভাগ সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪