মাদারীপুরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করেছেন ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ।
ঈদযাত্রায় টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন ও বাসের ছাদ থেকে ছিটকে পড়ে দুজন নিহত হয়েছেন।
বিগত ৯৭ বছর ধরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফের পীর মাওলানা ইসহাক (রহ.) এর অনুসারীরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে প্রায় অর্ধশত গ্রামে আগাম ঈদ উদযাপন করে আসছে। এবারও তার ব্যতিক্রম নয়। দরবার শরীফসহ আশপাশের গ্রামগুলোতে আজ উদযাপন হচ্ছে ঈদুল আযহা
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় দায়ের করা মামলার আসামি এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মনির হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে সাভার পৌরসভার দক্ষিণ রাজাসনের ঘাসমহল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা-টঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। কোরবানির পশুর হাটগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতার ভিড়। বেড়েছে বেচাকেনাও। হাট ইজারা-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এবার হাটে পর্যাপ্ত গরু উঠেছে, তবে বড় গরুর বিক্রি কম।
চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপরে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেটকার এবং পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে গেছে। এতে অনেকেই হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই গাড়িগুলো সিগন্যাল না মেনেই সেতুর ওপরে উঠে গিয়েছিল।
যাদের বেশিরভাগ সময় কাটে ময়লার ভাগাড়ে, সমাজে যাদের নামকরণ হয়েছে ‘টোকাই’ নামে, সেই অবহেলিত শিশু-কিশোররাই যে চট্টগ্রাম নগরকে বসবাস উপযোগী রাখতে কত বড় ভূমিকা রাখছে নিজের অজান্তে, তা কেবল একটি সমীকরণ দেখলেই উপলব্ধি করা যায়।
লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী এলাকায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো- শাহজাহানের মেয়ে খাদিজা আক্তার (২) ও শাহজাহানের চাচাতো ভাই ইমরান হোসেনের ছেলে তফসির হোসেন (২)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দুই শিশুদের চাচা বাবুল পাটওয়ারী।
ঈদের ছুটি কাটাতে লোকজন কর্মস্থল থেকে বাড়িতে ফিরছেন। ফলে মহাসড়কগুলোতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি যানবাহন চলাচল করছে। বুধবার সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ বেড়ে যায়। রাতে মহাসড়কের বেশ কয়েকটি স্থানে যানবাহন বিকল হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়।
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদ্রাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি পড়ুয়া লামিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মো. আরাফাত হোসেন (১৫)। বৃহস্পতিবার সিরাজগঞ্জ আদালতে জবানবন্দি দিয়েছে সে। উপজেলার রূপবাটি ইউনিয়নের ছোট বিন্নাদাইর গ্রামের ইউনুস আলীর পুত্র মো. আরাফাত। সে বাঘাবাড়ি সিনিয়র ফাজিল মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্র এবং নিহত লামিয়ার সম্পর্কে মামা।
শেরপুর পৌর এলাকার মোবারকপুরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন ও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন