চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ না পাওয়ার অভিযোগে খুলনাসহ ১৫ জেলায় পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও বিপণন স্বেচ্ছায় বন্ধ রেখেছেন জ্বালানি ব্যবসায়ীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরে খুলনা ট্যাংকলরি ওনার্স ভবনে জ্বালানি খাত সংশ্লিষ্ট চারটি সংগঠনের নেতাদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রমজান ও ঈদকে কেন্দ্র করে দেশের ডিম ও ব্রয়লার মুরগির বাজারে যে অস্থিরতা চলছে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন-বিপিএ। সিন্ডিকেটের অভিযোগ তুলে সরকারের কাছে ৬ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
দেশের বাজারে টানা তৃতীয় দিনের মতো কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষণা করেছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমিয়ে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের দামের থেকে ২ হাজার ৬৮৫ টাকা কম।
পবিত্র ঈদুল ফিতরের মাত্র কয়েকদিন বাকি। রাজধানীর বাজারগুলোতে মুরগির দামে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন প্রকার মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে স্বস্তির খবর, বেশিরভাগ শীতকালীন সবজির দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে।
পোশাক খাতে অতিরিক্ত উৎপাদন ও সম্ভাব্য অন্যায্য বাণিজ্যিক চর্চা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে বাংলাদেশসহ বিশ্বের ১৬টি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র।
বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন পদে নিয়োগের নীতিমালা সংশোধন করায় প্রায় ৮৬ হাজার শিক্ষক আবেদন ফি ফেরত পেতে যাচ্ছেন।
দেশে জ্বালানি তেলের প্রকৃত ঘাটতি না থাকলেও আমলাতান্ত্রিক জটিলতা ও নীতিগত ত্রুটির কারণে সরবরাহ ব্যবস্থায় অস্বাভাবিক সংকট তৈরি হচ্ছে
দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং জনস্বার্থে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য এখন থেকে সরকারি ছুটির দিনগুলোতেও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) প্রধান স্থাপনা ও ডিপো খোলা থাকবে। এই স্থাপনাগুলো থেকে নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ করা হবে।
টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের স্বর্ণবাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা।
নীলফামারীর সৈয়দপুরের শহীদ তুলশিরাম সড়কে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসি শাখার ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব হয়ে গেছে। গত দুই বছর ধরে টাকাগুলো সরানো হয়েছে। যা আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংকটির ওই শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা আলিমুল আল রাজি তমালের বিরুদ্ধে। বর্তমানে তিনি পলাতক।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছেছে। এই ডিজেল দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং মজুত স্বাভাবিক রাখতে আমদানি করা হয়েছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল পৌঁছেছে। গত
চিটাগং বন্দরে বহির্নোঙরে বর্তমানে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে এলপিজি, এলএনজি ও জ্বালানি তেলবাহী আরও চারটি জাহাজ দেশের পথে রয়েছে। বুধবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের প্রভাবে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি ব্যাহত হওয়ায় সরবরাহ সংকট তৈরি হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ করেই দ্রুত বাড়তে শুরু করে।
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। টানা দ্বিতীয় দিনের মতো দাম বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৭০ হাজার টাকার বেশি নির্ধারণ করা হয়েছে।
আসন্ন ঈদুল ফিতরের ছুটির মধ্যে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন সীমিত আকারে খোলা থাকবে, ফলে সরকারি ছুটির দিনেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকবে। তবে ঈদের দিন পুরো কার্যক্রম বন্ধ থাকবে।