টানা দুই দফা দাম কমার পর এবার দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (৯ মার্চ) ঘোষণা করেছে, সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন দামের ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি দুই লাখ ৬৫ হাজার টাকার নিচে নেমে এসেছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বর্তমানে এই সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থাকলেও তা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণের আবেদন করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ৮টি জ্বালানিবাহী জাহাজ। রোববার (৮ মার্চ) সকালে জাহাজগুলো বন্দরে নোঙর করেছে। এ জাহাজগুলো ২৮ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি অতিক্রম করেছে। বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিয়েছে।
রাজধানীসহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় বাড়তি চাহিদার কারণে বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। এতে খালি হাতে ফিরছেন যানবাহন চালকরা। পাম্পে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়।
ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন শপিং মার্কেটে জমে উঠেছে কেনাকাটা। ছুটির দিন হওয়ায় শুক্রবার (৬ মার্চ) সকাল থেকেই নিউ মার্কেট, গাউছিয়া, মৌচাক ও আনারকলি মার্কেটসহ আশপাশের শপিংমলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদের পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পরিবার-পরিজন নিয়ে মার্কেটে ছুটছেন মানুষ।
দেশে বর্তমানে প্রায় সাড়ে ৩ লাখ টন ব্যবহারযোগ্য জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, আপাতত পরিশোধিত জ্বালানিতে বড় ধরনের সংকট না থাকলেও অপরিশোধিত তেল আমদানিতে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
রাজধানীর খুচরা বাজারে কিছু নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে, তবে কিছু পণ্যের দাম বেড়েছে। মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, লেবু ও শসার দাম সামান্য কমেছে, বিপরীতে ব্রয়লার মুরগি, সোনালি মুরগি এবং বিভিন্ন মসলার দাম বেড়েছে।
পেঁয়াজের ভরা মৌসুমে মাঠ থেকে ব্যাপক হারে ফসল উঠতে শুরু করায় চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ ও চাক্তাইয়ে দেশি পেঁয়াজের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আড়তগুলোতে এখন পেঁয়াজে ভরপুর অবস্থা দেখা যাচ্ছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে তুলনামূলক বেশি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সরেজমিনে খাতুনগঞ্জ ও চাক্তাইয়ের বিভিন্ন আড়ত ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি আড়তেই দেশি পেঁয়াজের বড় বড় মজুত রয়েছে। আড়তে জায়গা সংকুলান না হওয়ায় অনেক ব্যবসায়ী আড়তের বাইরেও পেঁয়াজ রেখে বিক্রি করছেন।
আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়কে কেন্দ্র করে প্রতিদিনই বৈদেশিক মুদ্রার বিনিময় হারে পরিবর্তন দেখা যায়। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের লেনদেন সহজ করতে প্রতিদিনের মতো আজও প্রকাশ করা হয়েছে বৈদেশিক মুদ্রার সর্বশেষ বিনিময় হার।
নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর নীতি সুদহার কমানোর উদ্যোগ নিয়েছিলেন বাংলাদেশ ব্যাংক’র গভর্নর মো. মোস্তাকুর রহমান। এ লক্ষ্যে বুধবার (৪ মার্চ) নীতি সুদহার কমানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির একটি সভা হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত এ সভা শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বিশ্ববাজারে অস্থিরতার প্রভাবের মধ্যেই দেশের বাজারে স্বস্তির খবর। টানা ছয় দফা দাম বাড়ানোর পর এবার বড় অঙ্কে কমানো হয়েছে স্বর্ণের মূল্য। ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে। আওয়ামী লীগ সরকারের সময়ে এসব ব্যাংকের তহবিল তসরুফের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করবে সরকার।