ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিজ বাড়ির সামনেই দুর্বৃত্তদের হামলায় বিএনপির নেতা মফিজুর রহমান মুকুল (৫২) গুলিবিদ্ধ হয়েছেন।
মা ইলিশের প্রজনন রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা শেষে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ শুরু হবে। আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) রাত ১২টায় শেষ হচ্ছে ২২ দিনের এই নিষেধাজ্ঞা। ইতোমধ্যে নদীতে মাছ আহরণের জন্য জাল ও নৌকা নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলছেন জেলেরা।
টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জিম্মি অবস্থায় থাকা ৪৪ নারী ও শিশুকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
চট্টগ্রাম থেকে নোয়াখালীতে পাচারের সময় ৫০০ পিস ইয়াবাসহ বাঁধন পরিবহনের এক সুপারভাইজারকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ।
খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে এক স্কুলশিক্ষিকা (২৯)কে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লিটন ত্রিপুরা (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। ওই স্কুলশিক্ষিকা নিজে বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।
২০২৫ সালের প্রথম ৯ মাসে বিভিন্ন অভিযানে বিজিবি চট্টগ্রাম রিজিয়ন মোট ২৭ জন চোরাকারবারিকে আটক করেছে এবং ১৯ কোটি ৫৫ লাখ টাকার অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে।
চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির জন্য সংরক্ষণ করে রাখায় হাসপাতাল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার একটি কালি মন্দিরে পূজা দেখতে যাওয়া এক ত্রিপুরা কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই মামলায় মোট তিনজনকে আটক করা হলো।
চাঁদপুরের কচুয়া ও হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে শাহাদাত হোসেন বাবুল (৪৩), ফারুক হোসেন (৩০) ও জাকির হোসেন (৩৫) নামে তিন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
প্রতিষ্ঠার প্রায় ৭ বছর পর ডাকাতিয়া নদীর পাড়ে চাঁদপুর মেডিকেল কলেজের অবকাঠামো নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের চূড়ান্ত কাজ চলছে। জমির শ্রেণি যাচাই-বাছাই শেষে ওই এলাকায় ৩০ একর জমি অধিগ্রহণ করা হবে।
টানা ৮৪ দিন পানির নিচে থাকার পর অবশেষে ভেসে উঠেছে রাঙামাটির পর্যটনের প্রধান আকর্ষণ ও ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ঝুলন্ত সেতু। কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকে সেতুর মূল পাটাতন দৃশ্যমান হতে শুরু করে। তবে ঝুঁকি এড়াতে এখনই পর্যটকদের পারাপারের জন্য উন্মুক্ত করা হবে না বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
চাঁদপুর জেলা সদরসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলের যত্রতত্র বিক্রি হচ্ছে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার। ক্রেতার সহজলভ্যতার জন্য এই সিলিন্ডার বিক্রির অনুমোদন থাকলেও নিয়ম-নীতির বাধ্যবাধকতা রয়েছে বিস্ফোরক পরিদপ্তরের। কিন্তু কোনো ধরনের নিয়ম না মেনেই একই দোকানে বিক্রি হচ্ছে এলপিজি ও জ্বালানি তেল।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডুবে যাওয়া একটি বলগেট তুলতে গিয়ে দুই শ্রমিক গুরুত্বর আহত হয়েছে। আহতরা হলেন, ডুবুরির হেলপার মো.রাসেল (৩৭) ও সারেং মো.সোহেল (৩৫)। তারা ফেনী ও খুলনা জেলার বাসিন্দা।