ফেনীতে গরু চুরির মামলায় দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলা উদ্দিনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহাসড়কের ওপর টর্চ লাইট জ্বালিয়ে দুই গোষ্ঠী রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এতে প্রায় ৩০ জন আহত হয়েছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। থানাগুলো হলো— কর্ণফুলী, ইপিজেড, পাহাড়তলী ও বায়েজিদ বোস্তামী।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী থানায় আসামি ছাড়িয়ে নিতে গিয়েছিলেন ছাত্রশিবিরের সাবেক এক নেতা মো. রায়হান (২৬)। কিন্তু ছাড়াতে না পেরে থানার ভেতরেই দায়িত্বরত পুলিশ সদস্যদের মারধর করেন তিনি। আর তাই হাটহাজারী থানার পুলিশ গ্রেপ্তার করেছে শিবিরের এই সাবেক নেতাকে।
বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় দুইদিনের সফর শেষে বান্দরবান ফিরেছেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এ মং। আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ১০ ঘটকিয়া রুমা উপজেলা থেকে রোয়াংছড়ি উপজেলা হয়ে বান্দরবান সদরের মধ্যম পড়ার নিজবাসভবনে পৌঁছান তিনি।
পরকীয়ার অভিযোগে এক নারীকে মারধর করেছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। ঘটনাটির একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনাটি গত ১৬ অক্টোবরের।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ওমর ফারুক দর্জিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ।
চরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি.ও লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশের খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা। ২২ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা এলাকায় সহপাঠীদের বেধড়ক পিটুনিতে মো. তানভীর (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে হাটহাজারী পৌরসভার পুরাতন অফিসের সামনে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগের উত্তর জেলা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও দখলের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে।
রাঙ্গামাটির বরকল উপজেলায় সন্ধান পাওয়া সেই বিরল গোলাপি রঙের বন্য হাতির শাবকটি মারা গেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সুবলং ইউনিয়নের বরুনাছড়ি এলাকায় কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় হাতিটির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের হাতি সুরক্ষা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের ২১ সদস্য কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. ঈসমাইল হোসেন রনিকে সভাপতি, বাহাদুর হোসেন নোবেলকে সাধারণ সম্পাদক ও মেহেদী হাসান নিরবকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চোরের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার চরজব্বর ইউনিয়নের পরিষ্কার বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়।
বিএসটিআইয়ের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত পণ্য বিক্রি ও বিতরণের অপরাধে চাঁদপুরের মতলব দক্ষিণে ৪টি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।