দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় বাড়তি সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথা থাকলেও তা মানা হয়নি শাহ্ বাজার এ এইচ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে। এমন অভিযোগ উঠেছে এক দাখিল পরীক্ষার্থীকে ঘিরে।
মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে গড়াই নদীতে অভিযান চালিয়ে তিন হাজার মিটার চায়না দোয়াড় ও বেড় জাল জব্দ করা হয়। সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত গড়াই নদীর লাঙ্গলবাঁধ খেয়া ঘাট থেকে আমলসার খেয়া ঘাট পর্যন্ত অভিযানে এ চায়না জাল জব্দ করা হয়। পরে স্থানীয় লোকজনের সম্মুখে জব্দকৃত এ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক নারীর বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখা। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান।
পাবনার ঈশ্বরদীতে সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঝুঁকিপূর্ণ ভাঙা প্রাচীর ডিঙিয়ে ঝিনাইদহে জিকে প্রাইমারি স্কুলগামী শিশুদের চলাচল। রাস্তা দখলের কোন প্রতিকার না থাকায় কর্তৃপক্ষের ভূমিকাকে দায়িত্বহীন ও নির্বিকার বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
মেহেরপুরের মুজিবনগরে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১এপ্রিল) সকালে উপজেলার রামনগর নাইট স্কুল পাড়ায় নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক বিরোধের জেরে আপন ছোটো ভাই বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাশেদ শেখ (৩০) উপজেলার বানিয়াপাড়া এলাকার রবিউল শেখের ছেলে।
তেলের দাম বৃদ্ধি এবং ডিপো থেকে সরবরাহ বাড়ায় রাজবাড়ীর পেট্রোল পাম্পগুলোতে কমেছে যানবাহন ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ সিরিয়াল। আগে যেখানে এক থেকে তিন ঘণ্টা পর্যন্ত সিরিয়ালে অপেক্ষা করতে হতো, এখন সেখানে ৩০ মিনিটের মধ্যেই গ্রাহকরা তেল পাচ্ছেন। মঙ্গলবার (২১এপ্রিল) দুপুরে রাজবাড়ী ফিলিং স্টেশন ও পলাশ ফিলিং স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ার চর এলাকায় মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাতিয়া থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ভাটার সময় নদীর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কুষ্টিয়ার দৌলতপুরে দুষ্কৃতীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামে হামলা ও এলোপাততাড়ি গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে কলেজের ক্লাস ও পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়
নাটোরে সিএমএসএমই নারী উদ্যোক্তা খাতে ঋণ বিতরণ ও আর্থিক অন্তর্ভুক্তি স্বাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০টার দিকে নাটোর শহরের সাহারা কনভেনশন হলে সোনালী ব্যাংক পিএলসি নাটোরের আয়োজনে, নাটোর জেলার সকল তফসিলি ব্যাংকের অংশগ্রহণে এবং সংশ্লিষ্ট ব্যাংকসমূহের নারী উদ্যোক্তাদের উপস্থিতিতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সারা দেশের সঙ্গে একযোগে জয়পুরহাটের কালাই উপজেলায় শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। প্রথম দিনেই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকুকে নিয়ে কটুক্তির অভিযোগে দায়ের হওয়া মামলায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের আদালত।
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছের প্রজনন মৌসুমে সব ধরনের মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। আগামী ২৪ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।