| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১০ জন আটক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীর কলাবাগান এলাকায় গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১০ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।

বিস্তারিত...

বাগেরহাটে শুরু এসএসসি পরিক্ষার্থীদের ব্যতিক্রমী সহায়তা ছাত্রদলের

সারাদেশের মতো বাগেরহাটেও শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে একযোগে শুরু হওয়া এ পরীক্ষায় বাগেরহাট জেলায় মোট ১৮ হাজার ১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

বিস্তারিত...

যশোরে এসএসসি পরীক্ষা শুরু, বাইরে অভিভাবকদের ভিড়

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় যশোরে সকাল ১০টায় শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। ভিতরে ছেলেমেয়েদের পাঠিয়ে বাইরে উৎকণ্ঠিত অপেক্ষমাণ অভিভাবকদের চরম ভিড় লক্ষ্য করা গেছে কেন্দ্রে কেন্দ্রে।

বিস্তারিত...

জাল টাকার নেটওয়ার্কে যুবক আটক

কুমিল্লার চান্দিনায় জাল টাকার নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। তার থেকে জাল নোটসহ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে

বিস্তারিত...

যশোর হাসপাতালে ৪৫ জন রোগীর মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের রফি বিশ্বাসের ছেলে আব্দুল লতিফ (৪৫)। ২০২৫ সালের ডিসেম্বর মাসে একটি দুর্ঘটনার শিকার হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন।

বিস্তারিত...

ছয় দফা দাবিতে যশোরে বিক্ষোভ ও স্মারকলিপি কৃষক খেতমজুর সমিতির

আমেরিকার সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি বাতিলসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর জেলা শাখা। সোমবার দুপুরে বিক্ষোভ সমাবেশ শেষে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার স্মারকলিপিটি গ্রহণ করেন।

বিস্তারিত...

কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা।

বিস্তারিত...

শেরপুরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

শেরপুরের পাঁচ উপজেলার ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশু হাম-রুবেলার টিকা পাচ্ছে। আগামী ১০ মে পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। ২০ এপ্রিল সোমবার সকালে শহরের সজবরখিলাস্থ সুরেন্দ্র মোহন মডেল স্কুলে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা।

বিস্তারিত...

মতলবে বাপাউবোর প্রকল্পের কাজ শুরু হওয়ার পূর্বেই অনিয়মের অভিযোগ!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা ধনগোদা সেচ প্রকল্পের আওতাধীন বেড়িবাঁধ সুরক্ষায় স্ল্যাব নির্মাণ কাজ বিগত আওয়ামী সরকারের সময় থেকে চলমান। তবে বোরো আবাদের জন্য বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই উন্নয়ন কাজ বন্ধ থাকে।

বিস্তারিত...

একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুরে ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান। তিনি বলেন, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ওই গ্রামের স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে শুনি বাহাদুরপুর গ্রামে একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা করা হয়েছে। তবে কী কা

বিস্তারিত...

ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় মুরগিবোঝাই একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে।

বিস্তারিত...

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীরা, প্রতিবাদে রাতেই মহাসড়ক অবরোধ

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন এসএসসি পরীক্ষার্থীরা। সোমবার (২০ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার পলাশবাড়ী ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নিয়ে তারা এ অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিস্তারিত...

৩ বোনের স্বপ্নযাত্রা : একসঙ্গে জন্ম, একসঙ্গে এসএসসি

একই দিনে জন্ম, একই ছন্দে বেড়ে ওঠা। ‍আর এবার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষাতেও একসঙ্গে অংশ নিচ্ছেন তিন বোন। ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর গ্রামের স্বপ্নীল বর্মন, স্বর্ণালী বর্মন ও সেঁজুতি বর্মন ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর একসঙ্গে জন্ম নেন। ছোটোবেলা থেকে একসঙ্গে পড়াশোনা আর বেড়ে ওঠা এই তিন বোন মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন।

বিস্তারিত...

ছদ্মনামে কুরিয়ারে চাকরি নিয়ে গ্রাহকের টাকা আত্মসাত, চালক রুবেল কারাগারে

পরিচয় গোপন করে কুরিয়ার সার্ভিসে চালকের চাকরি নেওয়া এবং সুপরিকল্পিতভাবে গ্রাহকের প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে রুবেল গাজী নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪