| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের মৃত্যু

নাটোরের সিংড়া উপজেলায় কৃষিজমিতে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল (২৪) নামে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী কাচারীপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সজল ওই গ্রামের শহীদ মোল্লার ছেলে।

বিস্তারিত...

ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ, উদ্ধার ১

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মমিনপুর গ্রামের দক্ষিণ মিজি বাড়ি সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাহদাত (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হলেও মাহমুদ (৭) নামের অপর শিশু এখনও নিখোঁজ রয়েছে।

বিস্তারিত...

পঞ্চগড়ে জমি দখল ও আদালতের রায় অমান্যের অভিযোগে সংবাদ সম্মেলন

পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকায় পৈতৃক জমি দখল, অব্যাহত হুমকি-ধামকি এবং আদালতের রায় অমান্য করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবারের সদস্যরা। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে জগদল বাজারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

বিস্তারিত...

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বিস্তারিত...

কুড়িগ্রামে দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

কুড়িগ্রামে ইপিআই টিকাদান কার্যক্রমের আওতায় জেলায় ১ হাজার ৮১৫টি কেন্দ্রে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

বিস্তারিত...

বরগুনা পাসপোর্ট অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, চিহ্ন থেকে দর হাঁকানোর অভিযোগ

দক্ষিণ উপকূলের জেলা বরগুনায় পাসপোর্ট অফিসকে ঘিরে ফের সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। সেবাপ্রত্যাশীদের ভোগান্তিকে পুঁজি করে প্রকাশ্যেই চলছে টোকেন বাণিজ্য ও অর্থ আদায়।

বিস্তারিত...

মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি

মেহেরপুরের গাংনী উপজেলায় মুকুল হোসেন নামের এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুকুল হোসেনের বুকে ও পিঠে চারটি গুলি করা হয়েছে।

বিস্তারিত...

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতি, নিরাপত্তা জোরদার

প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ২ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে, ৭১টি বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। র‌্যাবের ৬টি টিম দায়িত্ব পালন করবে। সেই সঙ্গে দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হবে।

বিস্তারিত...

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

“হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিস্তারিত...

কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১

কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা যায়, “বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্রকে ধারণ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

বিস্তারিত...

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

কুড়িগ্রামে ১০টি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

‘তৃষ্ণা’ ছবির স্বত্ব সংরক্ষণে প্রতিবাদী প্রদর্শনী

সম্প্রীতি ও সহিষ্ণুতার মাধ্যমে যুব জাগরণে শেরপুরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী নীতিশ রায়ের ‘তৃষ্ণা’ ছবির স্বত্ব সংরক্ষণে প্রতিবাদী প্রদর্শনী আয়োজন করা হয়।

বিস্তারিত...

জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টায় শহরের পূর্ব বাজার ছমির রেস্তোরাঁর কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

প্রেমিক-প্রেমিকার বিষপানে তরুণীর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমঘটিত বিরোধের জেরে একসঙ্গে বিষপানের ঘটনায় মিম আক্তার (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার প্রেমিক পরশ প্রধান (২১) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুহত্যা রহস্য উদঘাটন, অটোরিকশাচালক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় সৌদি প্রবাসীর ৬ বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত সন্দেহে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪