| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দীপু চন্দ্র দাশ হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টসকর্মী দীপু চন্দ্র দাশ হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে সংখ্যালঘু ঐক্য মোর্চা। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ঢাকায় আজ তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সন্ধ্যার মধ্যে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড , আহত অন্তত ৩০

রিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে নগরবাউল জেমসের কনসার্ট বিশৃঙ্খলার কারণে পণ্ড হয়ে গেছে। বহিরাগত দর্শকদের ইটপাটকেল নিক্ষেপ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির জেরে অনুষ্ঠান বাতিল করা হয়। এ ঘটনায় আয়োজকদের চরম

বিস্তারিত...

উত্তরের হিমেল হাওয়ায় জবুথবু লালমনিরহাট

উত্তরের হিমেল হাওয়ায় জবুথবু হয়ে পড়েছে উত্তরের জেলা লালমনিরহাট। জেলার তিস্তা ধরলা নদীর চরে শীত আরও নির্দয়। খোলা প্রান্তর, নদীর হাওয়া আর তীব্র কুয়াশায় মানুষের শরীর কাঁপিয়ে দিচ্ছে।

বিস্তারিত...

তাস খেলার বিরোধে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, রহস্য আড়াল করতে পরিবারের মিথ্যা অভিযোগ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের মেঘনাথ মন্ডলের ছেলে রিপন মন্ডল ( বয়স বিস্তারিত জানা যায়নি) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ছয় দিন লড়াই করার পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে মৃত্যুবরণ করেছেন।

বিস্তারিত...

ফরিদপুরে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ২

ফরিদপুরের ভাঙ্গা এলাকায় শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভয়াবহ ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে তিনজন নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার স্থান ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকা।

বিস্তারিত...

সেন্টমার্টিনগামী জাহাজের আগুনে নিহত ১

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনায় এক কর্মচারী নিহত হয়েছেন। তবে যাত্রার অপেক্ষায় থাকা ১৯৪ জন পর্যটক অল্পের জন্য নিরাপদে রক্ষা পেয়েছেন।

বিস্তারিত...

ঘন কুয়াশা, তীব্র শীতে কুড়িগ্রামে জনজীবন থমকে গেছে

উত্তরের জেলা কুড়িগ্রামে ঘন কুয়াশা এবং তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠান্ডাজনিত অসুবিধায় খেটে খাওয়া দিনমজুর, নৌকার মাঝি, কৃষি শ্রমিক এবং রিকশা-ভ্যান চালকরা এখন কার্যত আয় বন্ধের মুখে পড়েছেন। খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন মানুষ, কিন্তু ঠান্ডাজনিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা।

বিস্তারিত...

পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলেছে ৩৫ বস্তাভর্তি টাকা

কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে ভক্তদের দানে আবারও বিপুল অর্থের সন্ধান মিলেছে। প্রায় তিন মাস ২৭ দিন পর শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টায় মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হলে সেখানে পাওয়া যায় ৩৫ বস্তা ভর্তি নগদ টাকা।

বিস্তারিত...

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, আহত ২৫–৩০

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষ উদ্‌যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে বহিরাগতদের ইটপাটকেল নিক্ষেপে জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের কনসার্ট পণ্ড হয়ে গেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার পর স্কুল চত্বরে এ ঘটনায় আয়োজক কমিটির আহ্বায়কসহ অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হন।

বিস্তারিত...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, ১০ জন আহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে মহাসড়কের ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায়।

বিস্তারিত...

বেনাপোল সীমান্তে ভারতীয় মাদকসদৃশ সিরাপসহ যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে ভারতীয় মাদকসদৃশ সিরাপসহ হাবিবুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২১ বিজিবি)। অভিযানটি শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পুটখালী গ্রামের কানাইখাল পাড়া এলাকায় পরিচালিত হয়।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ট্রাক ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

কুষ্টিয়ার ভেড়ামারায় লালনশাহ সেতু মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার(২৬ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,হাবিবুর রহমানের ছেলে মোঃ সিয়াম শেখ(১৬), আব্দুল কুদ্দুচের ছেলে আব্দুর রশিদ (১৬), তাদের বাড়ি মিরপুর উপজেলার বিজয়নগরে।তারা দুজনেই ভেড়ামারা মনি পার্ক ঘুরে মটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

বিস্তারিত...

জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বে বন্ধুদের হাতে খুন ব্যবসায়ী

বগুড়ার দুপচাঁচিয়ায় অনলাইনে জুয়া খেলার মুদ্রা কেনাবেচার ১০ লাখ টাকার ভাগাভাগি নিয়ে বিরোধে বন্ধুদের হাতে খুন হন ব্যবসায়ী পিন্টু আকন্দ (৩৮)। পুলিশ জানিয়েছে, আজ শুক্রবার আদালতে আসামিদের স্বীকারোক্তির বরাতে তথ্যটি জানা গেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪